1 Answers

ছুরি, ছুরিকা, ছুরী মানে

[ছুরি, ছুরিকা, ছুরি] (বিশেষ্য) চাকু; ক্ষুদ্র ছোরা; লোহা বা ইস্পাত নির্মিত ক্ষুদ্র অস্ত্রবিশেষ। ছুরিমারা (ক্রিয়া) ছুরি দিয়ে আঘাত করা; ছুরি বিদ্ধ করা। গলায় ছুরি দেওয়া (ক্রিয়া) ১ কণ্ঠে ছুরি দিয়ে আঘাত করা; গলা কাটা। ২ (আলঙ্কারিক) সমূহ সর্বনাশ করা; ভীষণ প্রবঞ্চনা করা। মিছরির ছুরি (বিশেষ্য) মুখে মধূ অন্তরে বিষ; মিষ্টি কথায় ভুলিয়ে সাংঘাতিক প্রতারণা; মধুর বাক্যে মুগ্ধ করে যে অন্যের সর্বনাশ করে। {(তৎসম বা সংস্কৃত) ছুরী; ছুরিকা>(প্রাকৃত) ছুরআ};

6 views