1 Answers
জটা মানে
জটা [ jaṭā ] বি. ১. বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; ২. কেশর; ৩. গাছের ঝুরি (বটের জটা)।;[সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]।;জটাজাল, জটাজূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি।;জটাধর, জটাধারী (-রিন্), জটাজূটধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)।;☐ বি. জটাধারী শিব।;জটামাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ।;জটাল বিণ. জটাযুক্ত।;[জটা] (বিশেষ্য) ১ গ্রন্থি বা জড়ানো অবস্থা (পাকালে জটা আটা মেখে চুলে-কৃত্তিবাস ওঝা)। ২ সংহত কেশ; জট; যে চুল জড়িয়ে যাওয়ার ফলে চাপ খেয়ে শক্ত হয়ে গিয়েছে। ৩ কেশর। ৪ গাছের বা বটের ঝুরি। জটাচীর (বিশেষ্য) সন্ন্যাসের সাজ; জটা ও ছিন্ন বস্ত্র (জটাচীরধারী)। জটাজাল, জটাজুট (বিশেষ্য) ১ জটাসমূহ; চুলের জটরাশি (লড়িল মস্তকে জটাজূট-মাইকেল মধুসূদন দত্ত)। ২ চূড়াবাঁধা জটা। জটাধর, জটাধারী (বিশেষণ) জট ধারণ করেছে এরূপ। জটাধরা, জটাধারিণী (স্ত্রীলিঙ্গ)। জটামাংসী (বিশেষ্য) একপ্রকার সুগন্ধ দ্রব্য; spikenard। জটাল (বিশেষণ) ১ জটাযুক্ত; জটাধারী। ২ বটবৃক্ষ। ৩ সিংহ। ৪ ব্রহ্মচারী। {(তৎসম বা সংস্কৃত) √জট্+অ(অচ্)+ আ(টাপ্)};