1 Answers
জট মানে
জট [ jaṭa ] বি. ১. জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে); ২. জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে); ৩. গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো); ৪. গাছের ঝুরি; ৫. (মনোবি.) মনের জটিল গ্রন্হি।;[সং. জটা]।;[জট্] (বিশেষ্য) ১ জটা; বিশৃঙ্খলভাবে জড়িয়ে গাঁট হওয়া কেশগুচ্ছ; চাপবাঁধা চুল। ২ গ্রন্থি; গিট (জট পাকানো, জটপড়া)। ৩ চুল; কেশ (জটে দড়ি দিয়া বীরে বান্ধিলেক চালে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ গাছের বা বটের ঝুরি। ৫ মনের জটিল অবস্থা বা তালগোল পাকানো অবস্থা। জট পাকানো, জট পড়া, জট বাঁধা (ক্রিয়া) ১ কেশগুচ্ছ জড়িয়ে গাঁট হওয়া। ২ তালগোল পাকিয়ে জটিলতার সৃষ্টি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) জটা>};
11 views
Answered