1 Answers
চিকিৎসা মানে
[চিকিত্শা] (বিশেষ্য) রোগ নিরাময়ের নিমিত্ত গৃহীত ব্যবস্থাদি; ঔষধ প্রয়োগ বা অস্ত্রোপাচার ইত্যাদি দ্বারা রোগ দূরীকরণ চেষ্টা। চিকিৎসক (বিশেষ্য) চিকিৎসাকারী; ডাক্তার; বৈদ্য; ভিষক। চিকিৎসনীয়, চিকিৎসা (বিশেষণ) ১ চিকিৎিসা করা চলে বা করা উচিত এমন; চিকিৎসার যোগ্য; চিকিৎসাসাধ্য। ২ চিকিৎসা করতে হবে বা করা হবে এমন। চিকিৎসাধীন (বিশেষণ) চিকিৎসা চলছে এমন। চিকিৎসালয়, চিকিৎসাগার (বিশেষ্য) যে স্থানে চিকিৎসা করা হয়; ডাক্তারখানা; চিকিৎসার ব্যবস্থা আছে এরূপ ঔষধালয়। চিকিৎসাশাস্ত্র (বিশেষ্য) রোগ বা তার ঔষধ বিষয়ক বিজ্ঞান; চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসিত (বিশেষণ) চিকিৎসা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √কিৎ+সন্+আ(টাপ্)};
6 views
Answered