1 Answers
ছই, ছৈ মানে
[ছোই] (বিশেষ্য) নৌকা ও গরুর গাড়ির অর্ধগোলাকার ছাদ বা চাল (আজও কেন যায় না দেখা নায়ের চই-কাজী নজরুল ইসলাম)। ছইওয়ালা (বিশেষণ) ছইযুক্ত; ছই দেওয়া আছে এমন (ছইওয়ালা গরুর গাড়ির জোগাড় করিতে লাগিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছইয়াল (বিশেষ্য) ঘরের আচ্ছাদন দেওয়া বা ঘর ছায় যে ব্যক্তি (জমিহীন … ঘরামি বা ছইয়াল-তারাই সবচেয়ে বেশি দুঃস্থ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ছদি>(প্রাকৃত) ছই};
5 views
Answered