1 Answers

চাঁচা, চাঁছা মানে

[চাঁচা, চাঁছা] (ক্রিয়া) ১ অস্ত্রের সাহায্যে উপরের আবরণ অথবা স্তর বা ছাল উঠিয়ে ফেলা। ২ কামানো (তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁছা-কাজী নজরুল ইসলাম)। চাঁচাছোলা (বিশেষণ) ১ উপরের আবরণ উঠিয়ে ফেলা হয়েছে এমন; সুপরিষ্কৃত; মার্জিত বা মসৃণ। ২ শ্মশ্রুগুম্ফহীন; পরিষ্কার করে কামানো (চাঁচা-ছোলা মুখুট ছিল ঘড়ির ডায়ালের মত-প্রথম চৌধুরী)। ৩ রূঢ়; স্পষ্ট; খোলাখুলি; পরিষ্কার (চাঁছাছোলা কথা)। {(তৎসম বা সংস্কৃত) √তক্ষ্‌>(পালি)√তচ্ছ্‌> (প্রাকৃত) √চচ্ছ্‌>(বাংলা) চাঁচ/চাঁছ+আ};

5 views