1 Answers
চলতি মানে
[চোল্তি] (বিশেষণ) ১ চলন্ত; গতিশীল (চলতি রিকশা)। ২ প্রচলিত (চলতি প্রথা)। ৩ সক্রিয়; ক্রিয়াশীল; সচল; চালু (চলতি কারবার)। ৪ বর্তমানে চলছে এমন (চলতি বৎসরের খতিয়ান)। ৫ সামাজিক সম্পর্ক স্থাপন বা আদান-প্রদান অর্থাৎ ব্যবহার চলে এমন (চলতি ঘর)। চলতি বলতি (বিশেষ্য) উন্নতি; শ্রীবৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) √চল্+(বাংলা) তি; অথবা, (তৎসম বা সংস্কৃত) চলৎ+(বাংলা) ই};
7 views
Answered