1 Answers
চমক মানে
[চমোক্] (বিশেষ্য) ১ প্রবা; ঝলকানি; দীপ্তি (বিদ্যুতের চমক)। ২ আকস্মিক আতঙ্ক; ভয়। ৩ চমৎকার; বিস্ময় (চমক লাগা)। ৪ চৈতন্য; জ্ঞান (চমক হওয়া)। ৫ আচ্ছন্নতা; মগ্নতা। ৬ তন্দ্রা; নিদ্রা। চমকই, চমকয়ে (ক্রিয়া) চমকিত হয় (শুনইতে চমকই গৃহিপতিরাব-গোবিন্দদাস)। চমক খাওয়া (বিশেষ্য) মুহুর্তের জন্য স্তম্ভিত হওয়া। চমকদার (বিশেষণ) ১ উজ্জ্বল। ২ চমৎকারী; বিস্ময়কর। ৩ ছটাপূর্ণ; প্রভাময়। চমক ভাঙা (বিশেষ্য) অন্যমনস্ক ভাব সহসা দূর হওয়া। □(ক্রিয়া) হঠাৎ হুঁশ হওয়া। চমকানো (ক্রিয়া) ১ ঝিলিক দেওয়া; ঝলকে ওঠা। ২ চমকিত করা; হঠাৎ ভীত বা বিস্মিত করা। ৩ হঠাৎ ভয়ে বা বিস্ময়ে আঁতকে ওঠা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। চমকানি (বিশেষ্য) ঝিলিক; হঠাৎ ঝলকানি। চমকিত (বিশেষণ) চমকপ্রাপ্ত; আতঙ্কগ্রস্ত; চৈতন্যপ্রাপ্ত। চমকিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চমক্ক>(বাংলা) চমক};