2 Answers

চড়ানো ১ মানে

[চড়ানো] (ক্রিয়া) ১ আরোহণ করানো; কোনো কিছুর উপরে উঠানো (হাতিতে চড়ানো)। ২ বাড়ানো; উচ্চতর বা তীব্রতর করা (সুর চড়ানো)। ৩ পরানো; সংযোজন করা (ধনুকে ছিলে চড়ানো, গায়ে চাদর চড়ানো)। ৪ চাপানো বা স্থাপন করা (উনুনে রান্না চড়ানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) √চড়্‌+আনো};

5 views

চড়ানো ২ মানে

[চড়ানো] (ক্রিয়া) চড় মারা; চপেটাঘাত করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) চপেট>};

5 views