1 Answers

খুচরা, খুচরো মানে

[খুচ্‌রা, খুচ্‌রো] (বিশেষ্য) ছোট; ক্ষুদ্র; ছোট ছোট; ছোটখাট (খুচরা কাজ, খুচরা খরচ): টাকার ভাঙ্গানি; রেজকি। খুচরা কথা (বিশেষ্য) ১ বাজে কথা; অবান্তর কথা। ২ ছোটখাট কথা; অল্প জরুরি কথা। খুচরা কাজ (বিশেষ্য) ছোটখাট কাজ; সাধারণ কাজ। খুচরা খরচ (বিশেষ্য) ১ ছোট খাট খরচ। ২ বাজে খরচ। খুচরা বিক্রি (বিশেষ্য) ভেঙে ভেঙে যে বিক্রি; অল্প করে যে বিক্রি; retail। {(ফারসি) খুরদাহ্‌};

4 views