2 Answers
গুন ১ মানে
[গুন্] (বিশেষ্য) ১ দড়ি; পাকানো মোটা সূত্র; রজ্জু; কাছি। ২ সুতা। ৩ নৌকা টানার সূত্র বিশেষ (সে তরীর দাঁড় বাহি, গুন টানি যাই-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ>};
29 views
Answered
গুন ২ মানে
[গুন্] (বিশেষ্য) চট বা সেলাই করা চটের থলি। গুনচট (বিশেষ্য) শণের সুতা দ্বারা প্রস্তুত মোটা চট বা চটের থলি (সোনা মুগের ডাল মোটা মোটা গুনচটের থলিতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গুনসুচ, গুনছুঁচ ( বিশেষ্য) চট সেলাই করার বড় সুচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোণী; (ইংরেজি) gunny};
29 views
Answered