1 Answers
গান মানে
গান [ gāna ] বি. ১. কণ্ঠসংগীত; ২. সংগীত (আমি গান ভালোবাসি); ৩. গীতিকবিতা, কবিতা; ৪. গীতাভিনয় (পালাগান); ৫. সুমধুর ধ্বনি (পাখির গান)।;[সং. √গৈ + অন]।;ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান।;চটকি গান বি. খেমটা প্রভৃতি হালকা চালের ও তালের গান।;গানের দল বি. পেশাদারি গায়কের দল।;[গান্] (বিশেষ্য) ১ গীত; সংগীত; কণ্ঠসংগীত। ২ গীতিকবিতা; কবিতা। ৩ গীতাভিনয়; গীতিনাট্য। ৪ সুমধুর ধ্বনি বা রব (পাখির গান)। ৫ কীর্তন; বর্ণন (গুণগান)। গান বাজনা, গানা বাজানা (বিশেষ্য) গান ও বাজনা; গীতবাক্য (গানা বাজনায় রাজবাড়ি সরগরম-সৈয়দ মুজতবা আলী)। গানের দল (বিশেষ্য) ১ গায়কসম্প্রদায় বা গোষ্ঠী। ২ পেশাদারি গায়ক সঙ্ঘ বা গীতাভিনয়কারীগণ। ওস্তাদি গান (বিশেষ্য) উচ্ছাঙ্গ সংগীত; ধ্রুপদ; খেয়াল প্রভৃতি। চুটকি গান (বিশেষ্য) টপ্পা; খেমটা ইত্যাদি লঘু ও চপল প্রকৃতির এবং নৃত্যের তালযুক্ত সংগীত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৈ+অন(ল্যুট্)};