1 Answers
গাধা মানে
গাধা [ gādhā ] বি. ১. গর্দভ; ২. (আল.) বোকা লোক।;[সং. গর্দভ]।;স্ত্রী. গাধি।;গাধার খাটূনি বি. যে কাজে বা যে পরিশ্রমে রসকষ নেই, বুদ্ধিবত্ত প্রয়োজন হয় না।;গাধাবোট বি. গাধার মতো মন্হরগতি ভারবাহী নৌকা বা পোত।;গাধামি বি. মূর্খতা, বোকামি।;[গাধা] (বিশেষ্য) ১ প্রাণীবিশেষ; গর্দভ; বাসভ। ২ ((আলঙ্কারিক)) অতি নির্বোধ লোক। ৩ গালিবিশেষ। গাধী (স্ত্রীলিঙ্গ)। গাধা-বোট (বিশেষ্য) ১ গাধার মতো প্রচুর মালবাহী ও ধীরগতি নৌকা বা ক্ষুদ্র জাহাজ। □ (বিশেষ্য), (বিশেষণ) ((আলঙ্কারিক)) দীর্ঘসূত্রী বা ঢিলা প্রকৃতিবিশিষ্ট ব্যক্তি (ও একটা গাধা-বোট ছিল, তুমি এসে তাতে পাল লাগিয়ে দিলে- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। গাধা খাটনি, গাধার খাটুনি (বিশেষ্য) অত্যন্ত অধিক পরিমাণ কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয় না এমন পরিশ্রম। গাধা পিটুনি (বিশেষ্য) অপরিমিত ও নির্দয় প্রহার। গাধামি (বিশেষ্য) মূর্খতা; নির্বুদ্ধিতা; বোকামি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্দভ; (তুলনীয়) (হিন্দী) গদ্হা, গধা};