1 Answers

গরিব, গরীব মানে

[গোরিব্‌] (বিশেষণ) ১ দরিদ্র (গরীব দেশের দশজন লোকের একজন-কেদারনাথ মজুমদার)। ২ বিনীত; দীন (বাবুর মেজাজ গরিব-কালীপসন্ন সিংহ)। ৩ বেচারা (মন গরীবের কি দোষ আছে-রামরাম বসু)। গরিবানা, গরিবি (বিশেষণ) দরিদ্রোচিত; দরিদ্রের উপযুক্ত। □ (বিশেষ্য) দরিদ্রের ভাব; দারিদ্র্য; দরিদ্র অবস্থা (গার্জেন গরিবানা জানিয়ে যদি দরখাস্ত করে-মনোজ বসু)। গরিবের ঘোড়ারোগ ( বিশেষ্য) দরিদ্রের বড়মানুষি চাল-চলনের ভোঁক। খাজা গরিব-নওয়াজ আজমীঢ়ে সমাহিত প্রসিদ্ধ সুফি খাজা মুইনুদ্দিন চিশতির উপাধি বিশেষ। {(আরবি) গরীব};

4 views