1 Answers
গরাস (ব্রজবুলি) মানে
[গরাশ্] (বিশেষ্য) ১ কবল; গ্রাস (করয়ে গরাস-(বিদ্যাপতি); চাঁদের তরাস রাহুর গরাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আহার; ভক্ষণ; খাদ্য (মৃত্তিকায় ভোগ পুনি মৃত্তিকা গরাস-কাজী দৌলত)। □ (বিশেষণ) আহারের উপযোগী; ভক্ষ্য; আহ্যর্য (অজগরের গরাস হ’য়ে পাংশু মুখে ইষ্ট জপা- সত্যেন্দ্রনাথ দত্ত)। গরাসন (ব্রজবুলি), গরাসিন (ব্রজবুলি) গ্রাস করনো (তিমিরের গরাসন-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাস>};
6 views
Answered