3 Answers
খাড়া ১ মানে
[খাড়া] (বিশেষণ) ১ সোজা; সিধা; স্থির (খাড়া দাঁড়িয়ে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সতর্ক (তখন আপনি কান খাড়া করেন-ওবায়েদুল হক)। ৩ দণ্ডায়মান। ৪ পুরোপুরি বা একাটানা (খাড়া এক ঘন্টা)। ৫ লম্বরূপে অবস্থিত; সটান উঠে যাওয়া; খাঁজ না থাকায় আরোহণ সুকঠিন; steep (খাড়া পাহাড়)। ৬ অবশ্য পতিপাল্য (খাড়া হুকুম)। □ (ক্রিয়া) সাজানো (মকদ্দমা খাড়া করা)। খাড়াই (বিশেষ্য) লম্বা অবস্থায় মাপ; উচ্চতা। খাড়া-খাড়া, খাড়াক্খাড়া (ক্রিয়াবিশেষণ) ১ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ২ শীঘ্র; তাড়াতাড়ি; দেখতে না দেখতে। খাড়া পাহারা (বিশেষ্য) কড়া পাহারা; সতর্ক প্রহরা (রাজা সারারাত খাড়া পাহারা হুকুম দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। খাড়া ফসল (বিশেষ্য) জমির পাকা ফসল যা এখনও কাটা হয়নি; standing crop। খাড়াহুন্ডি (বিশেষ্য) যে হুন্ডি উপস্থিত করলেই টাকা দিতে হয়, দর্শনমাত্র বা তৎক্ষণাৎ পরিশোধ্য ঋণশোধের প্রতিশ্রুতি-পত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক>};
খাড়া ২ মানে
[খাড়া] (বিশেষ্য) সজিনা ইত্যাদির ডাঁটা। খাড়াবড়ি থোড়, থোড় বড়ি খাড়া (বিশেষ্য) ১ দৈনন্দিন খাদ্য তালিকার একঘেয়েমি। ২ ((আলঙ্কারিক)) বৈচিত্র্যশূন্যতা। (বিশেষণ) একঘেয়ে; পূর্বাপর এক প্রকার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড>খাড়+আ};
খাড়া ৩ মানে
[খাড়া] (বিশেষ্য) বাজ; ঠাটা (সন্নাসীর কথা শুন্যা শিরে পড়ে খাড়া -ময়মনসিংহ গীতিকা। খাড়া জিলিখ, খাড়া ঝিলিক (বিশেষ্য) বিদ্যুতের তীব্র ঝলক; চক্ষু -ঝলসানো বিদ্যুচ্চমক। খাড়া দজ্জাল, খরদজ্জাল, খরদর্জাল (বিশেষ্য) ১ প্রবল অত্যাচারী। ২ ভয়ানক ধরনের উৎপীড়ক। ¨(বিশেষ্য) দজ্জালের বাহন গর্দভ। {(আরবি) খর+দজ্জাল};