2 Answers

খাক ১ মানে

[খাক্‌] (বিশেষ্য) ১ মাটি; মৃত্তিকা (ভেঙে ফেলো, আজ খাকের মমতা-ফররুখ আহমদ)। ২ ছাই; ভস্ম (সে জ্বলিয়া পুড়িয়া খাক হইতেছে-মীর মশাররফ হোসেন)। ৩ ধুলা-বালি; ধুলামাটি (তাহাদেরি সেই খাকেতে খালেদ করিয়া তয়ম্মুম বাহিরিয়া এস-(কাজী নজরুল ইসলাম))। ৪ ধ্বংস; ভস্মাবশেষ (নীলকর বেটাদের জুলুমে মুলুক খাক হইয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খাক হওয়া (ক্রিয়া) মাটি হওয়া; ভস্ম হওয়া; পুড়ে যাওয়া; ধ্বংস হওয়া (খাকী রঙে খাক হ’ল দুই আঁখি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খাক্‌};

8 views

খাক ২ মানে

⇒ খাগ;

8 views