1 Answers

গজ গজ, গজর গজর মানে

[গজ্‌গজ্‌, গজোর্‌গজোর্‌] (অব্যয়) ১ বিরক্তিপ্রকাশক অস্পষ্ট উক্তি; অসন্তোষ প্রকাশক (রাগে গজ গজ করছে)। ২ প্রকাশ করবার জন্য উন্মুখ (কথা গজ গজ করা)। ৩ অতিরিক্ত বোঝাই (পেটে খাদ্য গজ গজ করা)। গজগজানো, গজগজান (ক্রিয়া) বিরক্তি প্রকাশ করা; গজ গজ করা। গজগজানি (বিশেষ্য) বিরক্তিব্যঞ্জক অস্পষ্ট উক্তি। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্জ্‌> (স্বরাগমে) গজর>গজ, দ্বিরুক্তি};

10 views