2 Answers
গজ ১ মানে
[গজ্] (বিশেষ্য) ১ হাতি; হস্তী (হয় গজ যদি দান করন্ত বিস্তর-কাজী দৌলত)। ২ দাবা খেলার ঘুঁটিবিশেষ (জিত্লে চতুরঙ্গ খেলায় নৌকা-গজে জোর ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কীটবিশেষ। গজকচ্ছপ (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত প্রবল বিদ্বেষভাবাপন্ন দুই সহোদর মুনিকুমার। ২ ((আলঙ্কারিক)) দুই প্রবল প্রতিদ্বন্দ্বী। গজকচ্ছপের লড়াই (বিশেষ্য) ১ তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ২ দুই স্থূলকায় ব্যক্তির বা দুই প্রবল পক্ষের লড়াই। গজকপালে, গজকপালিয়া (বিশেষণ) হস্তীর ন্যায় প্রশস্ত ললাটবিশিষ্ট; ভাগ্যবান (লোকটা গজকপালিয়া-আবুল মনসুর আহমদ)। গজকুম্ভ (বিশেষ্য) হস্তীর মস্তকোপরি কলস সদৃশ মাংসপিণ্ড যাকে ‘করিকুম্ভ’ বলা হয়। গজগতি (বিশেষণ) হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চালবিশিষ্ট। □ (বিশেষ্য) হস্তীর গমন বা গমনভঙ্গি। ৩ সংস্কৃত ছন্দবিশেষ। গজগামিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ হাতিতে আরোহণকারিণী নারী; গজারোহিণী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গমনভঙ্গিবিশিষ্টা। গজগামী (বিশেষণ) ১ হস্তীর পৃষ্ঠে আরোহণপূর্বক গমনকারী। ২ হস্তীর ন্যায় সুন্দর ও মন্থর গতিবিশিষ্ট। গজগিরি, গজগীর (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) প্রকাণ্ড; সুবিশাল (তোমার ঐ গজগিরি দেহ গুরুভার-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কুয়া ইত্যাদির পাড়ে শান-বাঁধানো চত্বর। ৩ ঘরের মেঝে বা দেয়ালে চুনের কারুকার্য; পঙ্খের কাজ; limepunning (তোমার হুকুমে খোদা হ’ল …. পদানত যত গজগিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। গজঘণ্টা (বিশেষ্য) হস্তীর গলায় বাঁধিবার ঘণ্টা। গজচক্ষু (বিশেষ্য) ঈষৎ বক্র ও দেহের তুলনায় অতি ক্ষুদ্র ও বেমানান চক্ষু। গজদন্ত (বিশেষ্য) ১ হাতির দাঁত; ivory। ২ দাঁতের উপর উৎপন্ন দাঁত। গজগতি (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ হস্তী। ২ গজপ্রধান। ৩ উড়িষ্যার প্রাচীন রাজাদের উপাধি। গজবীথি (বিশেষ্য) ১ হস্তীদের সুশৃঙ্খল ও সুবিন্যস্ত শ্রেণি। ২ ঐরাবত অবস্থানের দ্বিতীয় স্থান। গজভুক্ত কপিত্থবৎ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) গজ নামক ক্ষুদ্র কীট কর্তৃক ভক্ষিত কৎবেলের মতো; গজ নামক কীট কৎবেলের ভিতরে প্রবেশ করে সমস্ত শাঁস খেয়ে ফেলার পরও যার বাইরের রূপ পূর্বের মতোই থাকে। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অন্তঃসারশূন্য। গজমোতি, গজমুক্তা, গজমতি (বিশেষ্য) যে মুক্তা হাতির মাথায় জন্মে বলে জন প্রবাদ। গজরাজ (বিশেষ্য) গজশ্রেষ্ঠ; ঐরাবত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গজ্+অ(অচ্)};
গজ ২ মানে
[গজ্] (বিশেষ্য) ১ দুই হাত বা তিন ফুট বা ৩৬ ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য পরিমাপের একক। ২ কাপড় মাপবার জন্য ব্যবহৃত ঐ পরিমাপবিশিষ্ট ফিতা ইত্যাদি; এক মিটারের কিছু কম (১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি) শীঘ্র দর্জি ডাক, গজ এনে মেপে দেখ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ঐ মাপের (তিন গজ কাপড়)। গজকাঠি (বিশেষ্য) একগজ মাপের কাঠি। গজি (বিশেষণ) গজবিশিষ্ট বা পরিমিত; গজ পরিমান (পাঁচ গজি শাড়ি)। {(ফারসি) গজ};