1 Answers
খাওয়া মানে
খাওয়া [ khāōẏā ] ক্রি. ১. ভোজন করা, আহার করা; ২. পান করা (চা দুধ খাওয়া) ; ৩. সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); ৪. ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); ৫. উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); ৬. দংশন করা (সাপে খেয়েছে); ৭. নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি? ছেলেটার মাথা খাচ্ছ কেন?); ৮. গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); ৯. শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); ১০. টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; ১১. (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); ১২. (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); ১৩. খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)।;☐ বি. ভোজন।;☐ বিণ. খাওয়া হয়েছে এমন।;[বাং. √খা + আ]।;খাওয়াদাওয়া বি. পানভোজন ; আহারাদি।;খাওয়ানো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো।;☐ বি. বিণ. উক্ত অর্থে।;খাওয়াপরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)।;খাওয়ার জল, খাবার জল বি. পানীয় জল।;——————————–;‘‘খাওয়া’’ শব্দের ১৩৯টি বিভিন্ন অর্থ [কৃতজ্ঞতা: হাসান মাহমুদ (ফতেমোল্লা)];১। ভাত খাওয়া ২। বিড়ি-সিগ্রেট বা হুক্কা খাওয়া ৩। পানি খাওয়া ৪। বিষম খাওয়া ৫। নুন খাওয়া (কৃতজ্ঞতা) ৬। মাথায় বাড়ি খাওয়া (আশ্চর্য্য হওয়া ) ৭। কামড় খাওয়া ৮। ল্যাং খাওয়া ৯। গোল খাওয়া ১০। গোল্লা খাওয়া (বোকাটা অংকে গোল্লা খেয়েছে) ১১। লাল-হলুদ কার্ড খাওয়া (ফুটবল খেলাতে) ১২। ডিম খাওয়া – (গায়কটা গতকাল শ্রোতাদের ডিম খেয়েছে) ১৩। চিমটি খাওয়া ১৪। গুঁতা খাওয়া ১৫। চড়-থাপ্পড় খাওয়া (খোলা হাত দিয়ে আঘাত) ১৬। ঘুষি খাওয়া (মুষ্ঠিবদ্ধ হাত দিয়ে আঘাত) ১৭। লাথি খাওয়া (পা দিয়ে আঘাত) ১৮। রাম-ধোলাই খাওয়া ১৯। জুতা খাওয়া (জুতা’র প্রহার খাওয়া) ২০। প্যাঁদানি খাওয়া ২১। ঝাঁটা খাওয়া ২২। গণ-পিটুনি খাওয়া ২৩। লাঠির বা ডাÊvর বাড়ি খাওয়া ২৪। ঢিল খাওয়া ২৫। ঠোকর খাওয়া ২৬। ধাক্কা খাওয়া ২৭। বেত খাওয়া ২৮। বাড়ি খাওয়া ২৯। গালি খাওয়া ৩০। ধমক খাওয়া ৩১। বকুনি খাওয়া ৩২। দাবড়ি খাওয়া ৩৩। আছাড় খাওয়া ৩৪। হোঁচট ৩৫। ‘‘উষ্টা’’ খাওয়া (হোঁচট-এর ভিন্ন প্রকাশ) ৩৬। হুমড়ি খাওয়া ৩৭। ঝাঁকি বা ঝাঁকুনি খাওয়া ৩৮। চক্কর খাওয়া ৩৯। ডিগবাজী খাওয়া ৪০। গোত্তা খাওয়া ৪১। কান্নি খাওয়া (কাটা ঘুড়ি কান্নি খায়) ৪২। ঘুরপাক খাওয়া ৪৩। লুটোপুটি খাওয়া ৪৪। গড়াগড়ি খাওয়া ৪৫। দোল খাওয়া ৪৬। ঝুল্লু খাওয়া (জোরে জোরে দোল খাওয়া) ৪৭। বাকি খাওয়া ৪৮। মোচড় খাওয়া ৪৯। ভালোমন্দ খাওয়া ৫০ মাল খাওয়া (মদ্যপান করা) ৫১। চুমু খাওয়া ৫২। পুলিশের টিকিট খাওয়া ৫৩। ঘুষ খাওয়া ৫৪। টাকা খাওয়া ৫৫। থতমত খাওয়া ৫৬। খাবি খাওয়া ৫৭। ভির্মি খাওয়া ৫৮। ভ্যাবাচ্যাকা খাওয়া ৫৯। চোখের মাথা খাওয়া ৬০। ধরা খাওয়া ৬১। ধোঁকা খাওয়া ৬২। কাঁচকলা খাওয়া (ব্যর্থ অর্থে) ৬৩। খাপ খাওয়া ৬৪। ভয় খাওয়া ৬৫। বিয়ে খাওয়া ৬৬। দাওয়াত খাওয়া ৬৭। সিন্নি বা প্রসাদ খাওয়া ৬৮। জামাই খাওয়ানো ৬৯। মিসকিন খাওয়ানো ৭০। বৈদ্যুতিক শক খাওয়া ৭১। গুলী খাওয়া ৭২। ঘাস খাওয়া (জনগণ ঘাস খায় না, সবই বোঝে) ৭৩। ধাওয়া খাওয়া ৭৪। টাস্কি খাওয়া – (চমকে যাওয়া) ৭৫। কসম খাওয়া ৭৬। হালাল খাওয়া-হারাম খাওয়া ৭৭। ছাই খাওয়া (‘‘ছাই খা!’’ – নাকচ বা গালি অর্থে) ৭৮। মাথা খাওয়া (মাথা খাও – দোহাই অর্থে) ৭৯। মাথা খাওয়া (নষ্ট করা – বেশী আদর দিয়ে ছেলেটার মাথা খাওয়া হচ্ছে) ৮০। লজ্জা শরমের মাথা খাওয়া – (নির্লজ্জ অর্থে) ৮১। প্রেমে ছ্যাঁক খাওয়া ৮২। তপ্ত কিছুতে ছ্যাঁক খাওয়া ৮৩। ঘোল খাওয়ানো (বোকা বানানো) ৮৪। তেল খাওয়া (পুরোন হলেই গাড়ী তেল বেশী খায়, কথাটা সত্যি নয়) ৮৫। পাঠকের চটুল সংবাদ, উপন্যাস বা সংবাদ খাওয়া ৮৬। শ্রোতাদের গান খাওয়া ৮৭। নাকানি-চোবানি খাওয়া (পানিতে) ৮৮। নাকানি-চোবানি খাওয়ানো (সমস্যায়) ৮৯। হাওয়া খাওয়া (বেড়ানো অর্থে) ৯০। হাওয়া খাওয়া (অনাহার অর্থে) ৯১। হাবুডুবু খাওয়া (পানিতে) ৯২। হাবুডুবু খাওয়া (সমস্যায়) ৯৩। যাঁতা খাওয়া (দুই বস্তুর চাপ) ৯৪। যাঁতা খাওয়া (শক্তিশালী প্রতিপক্ষের চাপ) ৯৫। মার খাওয়া (দৈহিক প্রহার) ৯৬। মার খাওয়া (পরাজিত হওয়া – ‘‘জগr জুড়িয়া এমনি করিয়া মার খাবে দুর্বল ?’’ – নজরুল) ৯৭। মার খাওয়া (ব্যবসায়ে ব্যর্থ হওয়া) ৯৮। ঠাণ্ডা খাওয়া – (ঠাণ্ডা খেয়ে গায়কের গলা বসে গেছে) ৯৯। ঠ্যালা খাওয়া ( নেতারা জনগণের ঠ্যালা খেলে বুঝবে) ১০০। পাল্টি খাওয়া (নেতারা এত দলবদলের পাল্টি খায় কেন ? ) ১০১। ঝাড়ি খাওয়া (অফিসে বস্-এর বা বাড়িতে বৌয়ের…. ) ১০২। চাক্কু খাওয়া (গুন্ডাদের বাধা দিতে গিয়ে সে চাক্কু খেয়েছে) ১০৩। দিব্যি খাওয়া (দিব্যি খেয়ে বলো- সিগ্রেট ছেড়ে দেবে? ) ১০৪। ধুলো খাওয়া (বই মেলা’র ….) ১০৫। ঝাল খাওয়া (ছেলেটা ঝাল খেতে পছন্দ করে) ১০৬। কচু খাওয়া (‘‘কাঠবেড়ালী, তুমি মরো, তুমি কচু খাও’’! – নজরুল) ১০৭। গুলে খাওয়া (মাষ্টার এত করে পড়ালো, ছাত্রটা পরীক্ষা হলে সব গুলে খেয়েছে) ১০৮। ছ্যাঁচা খাওয়া (দরজার ছ্যাঁচা খেয়ে ওর আঙ্গুল থেঁrলে গেছে) ১০৯। পোকায় খাওয়া (বাজার থেকে পোকায় খাওয়া আম নিয়ে এলে?) ১১০। সম্পত্তি খাওয়া (এতিম ভাস্তি’টার সব সম্পত্তি ওর চাচা খেয়ে ফেলেছে!) ১১১। চাকরি খাওয়া (বেশী বাড়াবাড়ি করলে বস্ তোমার চাকরি খেয়ে ফেলবে) ১১২। কলা খাওয়া (কোলকাতার সাংসদ অভিধান – চেষ্টা করে ব্যর্থ হওয়া) ১১৩। মুখ খাওয়া (সমাজে অপদস্থ হওয়া) ১১৪। বাতাস খাওয়া (গরমে অতিষ্ঠ হয়ে ছেলেটা পাখার সামনে বসে বাতাস খাচ্ছে) ১১৫। ঝাটা খাওয়া (বাতাসের ঝাÌটা খেয়ে ফুলদানিটা উল্টে গেছে) ১১৬। ড্রাগ-এ খাওয়া (ছেলেটা এত ভালো গাইতো, – ড্রাগই ওকে খেলো );প্রবাদ ১১৭। লাভের গুড় পিঁপড়ে খেলো ১১৮। ঠাকুর ঘরে কে রে – আমি কলা খাই না (সাফাই গাওয়া) ১১৯। ডুবে ডুবে পানি খাওয়া (গোপনে কিছু করা) ১২০। হিসেবের কড়ি বাঘে খায় না। (ভালো পরিকল্পনা বা লেখা দলিল ব্যর্থ হয় না) ১২১। বেড়ার বাগান খাওয়া (রক্ষক যখন ভক্ষক অর্থে) ১২২। ‘‘দিল্লী কা লাড্ডু’’ খাওয়া;ইণ্টারনেট -এর ভাষা (বিতর্কিত) ১২৩। বাউন্স খাওয়া (পালটক-এর রুমগুলোতে অনেকে বাউন্স খায়) ১২৪। রেড ডট খাওয়া (পালটক-এর রুমগুলোতে অনেকে রেড ডট খায়) ১২৫। ডি-সি খাওয়া (ডিসকানেক্ট – পালটক-এর রুমগুলোতে অনেকে ডি-সি খায়);আঞ্চলিক ও পেশাভিত্তিক :- ১২৬। কাঠমিস্ত্রীরা বলে কাঠ ঘুন খেয়েছে ১২৭। কাঠমিস্ত্রীরা বলে কোন কাঠ কোন রং ভালো খাবে ১২৮। ‘‘বাবা’য় খাবে’নে’’ – (বাবা ধরে পেটাবে – বরিশালের ভাষা) ১২৯। ধরে খাওয়া (বেশী করে খাওয়া – মাগুরা’র ভাষা ? );অন্যান্য: ১৩০। খেয়ে না খেয়ে কিছু করা (একাগ্রতার সাথে) ১৩১। ফ্রিজ খাওয়া (নাটকে) ১৩২। ডায়ালগ খাওয়া ( নাটকে) ১৩৩। ইজ্জত খাওয়া ১৩৪। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো (কবি রফিক আজাদ) ১৩৫। বুলবুলিতে ধান খেয়েছে (বিদেশীরা দেশের সম্পদ লুণ্ঠনে প্রাচীন কবির অভিব্যক্তি) ১৩৬। নদীটা অমুক গ্রামকে খেয়ে ফেলেছে। ১৩৭। আবৃত্তিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আবৃত্তিকার-এর কন্ঠ খেয়ে ফেলেছে। ১৩৮। সিনেমার নাম ‘‘খাইছি ত’রে’’ (বিপদে ফেলা অর্থে) ১৩৯। ‘‘খাইছে আমারে’’ (বিপদের পড়া অর্থে);(কিছু শব্দে অর্থ ও শব্দ-প্রয়োগের সীমাবদ্ধতা ও মতান্তর থাকতে পারে – এ তালিকায় অনেকের অবদান আছে);[খাওয়া] (ক্রিয়া) ১ আহার করা; ভোজন করা। ২ পান করা; পানীয় গ্রহণ করা (চা খাওয়া)। ৩ দংশন করা (সাপে খায়)। ৪ সেবন করা (হাওয়া খাওয়া/নেওয়া)। ৫ ভোগ করা (মার খাওয়া)। ৬ অন্যায়ভাবে গ্রহণ করা (ঘুষ খাওয়া)। ৭ নষ্ট করা; বরখাস্ত করা (চাকরি খাওয়া)। ৮ খারাপ করা (মাথা খাওয়া)। ৯ দেওয়া (চুমু খাওয়া)। □ (বিশেষ্য) ভোজন। □ (বিশেষণ) ১ ভক্ষিত। ২ (ক্রিয়া) খাওয়া ও খাদ্য দান করা; খাওয়া ও খাওয়ানো। টাকা খাওয়া (ক্রিয়া) ঘুষ নেওয়া; অন্যায়ভাবে টাকা গ্রহণ করা। নুন খাওয়া, নিমক খাওয়া (ক্রিয়া) উপকার পাওয়া; উপকৃত হওয়া। মিশ খাওয়া (ক্রিয়া) একীভূত হওয়া; মিলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খা+ (বাংলা) ওয়া};