1 Answers
ক্ষুধা, খিদে মানে
[খুধা, খিদে] বিশেষ্য ১ খিদে; ভোজনেচ্ছা; খাওয়ার প্রবৃত্তি; বুভুক্ষা। ২ ইচ্ছা; লালসা; প্রবৃত্তি; বাসনা। ক্ষুধা তৃষ্ণা বিশেষ্য ক্ষুধা এবং পিপাসা; ক্ষুৎপিপাসা। ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধা শান্তি বিশেষ্য ক্ষুধার উপশম; আহার দ্বারা ক্ষুধা দূরীকরণ। ক্ষুধান্বিত বিশেষণ ক্ষুধিত। ক্ষুধামান্দ্য বিশেষ্য ক্ষুধার অল্পতা; ক্ষুধার অভাবহেতু আহারে অনিচ্ছা্ ক্ষুধার্ত, ক্ষুধাতুর বিশেষণ ক্ষুধায় কাতর। ক্ষুধাতুরা স্ত্রীলিঙ্গ। ক্ষুধা সঞ্চার বিশেষ্য ক্ষুধার উদ্রেক। ক্ষুধিত বিশেষণ ক্ষুধা পেয়েছে এমন; বুভুক্ষিত; ক্ষুধাতুর। ক্ষুধিতা স্ত্রীলিঙ্গ। দুষ্ট ক্ষুধা বিশেষ্য মিথ্যা ক্ষুধা; রোগজনিত বা রোগের নিদান স্বরূপ ক্ষুধা। {সংস্কৃত √ক্ষুধ্+ ক্বিপ্+ আ(টাপ্)};
6 views
Answered