1 Answers
ক্ষুদ্র মানে
ক্ষুদ্র [ kṣudra ] বিণ. ১. ছোট, খর্ব, হ্রস্ব (ক্ষুদ্রকায়); ২. নীচ, হীন (ক্ষুদ্রমনা); ৩. অনুদার, সংকীর্ণ; ৪. সামান্য, প্রতিপত্তিহীন, দরিদ্র (ক্ষুদ্র লোক); ৫. অল্প (ক্ষুদ্র শক্তি)।;[সং. √ ক্ষুদ্ + র]।;ক্ষুদ্রা–বিণ. (স্ত্রী.) ক্ষুদ্র -র সব অর্থে।;☐ বি. ১. মৌমাছি; ২. (বিরল) বেশ্যা; ৩. বিকৃতদেহ নারী।;বি. ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব।;ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রমতি, ক্ষুদ্রাশয়–বিণ. নীচমনা, সংকীর্ণমনা।;ক্ষুদ্রতম–বিণ. সবচেয়ে ক্ষুদ্র।;[খুদ্দ্রো] বিশেষণ ১ ছোট (ক্ষুদ্রকায়)। ২ হ্রস্ব। ৩ নীচ; হীন; অনুদার (ক্ষুদ্র মন)। ৪ অপ্রশস্ত; সংকীর্ণ (ক্ষুদ্র স্থান)। ৫ কৃপণ। ৬ সামান্য; ধনক্ষমতাশূন্য বা আধিপত্যহীন (ক্ষুদ্র লোক)। □ বিশেষ্য অল্প (ক্ষুদ্রপ্রাণ)। ক্ষুদ্রতা, ক্ষুদ্রত্ব বিশেষ্য। ক্ষুদ্রচেতা, ক্ষুদ্রাশয় বিশেষ্য নীচমনা; সংকীর্ণচিত্ত (পুরাকালে আমাদের যাঁরা শিল্পী ও শিল্পরসিক ছিলেন তাঁরা ক্ষুদ্রচেতা ছিলেন না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ক্ষুদ্রা বিশেষণ স্ত্রীলিঙ্গ ১ ক্ষুদ্র শব্দের সকল অর্থে। ২ মাছি। ৩ মৌমাছি। ৪ বেশ্যা। ৫ নটী। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র বিশেষণ ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র; অতি ছোট (মাথার ওপর একটি ক্ষুদ্রাদপিক্ষুদ্র বাড়ীর মত করে বাঁধা-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত √ক্ষুদ্+র(রক্)};