1 Answers
ক্রীড়া মানে
ক্রীড়া [ krīḍ়ā ] বি. ১. খেলা; ২. তামাশা; ৩. আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)।;[সং. √ ক্রীড়্ + অ + আ]।;ক্রীড়ক–বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়।;ক্রীড়নক–বি. ১. খেলনা, খেলার সামগ্রী; ২. (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি।;ক্রীড়নীয়–বিণ. খেলার যোগ্য।;ক্রীড়মান–বিণ. ক্রীড়ারত।;ক্রীড়াকন্দুক–বি. খেলার গোলক বা বল।;ক্রীড়াকৌতুক–বি. রঙ্গতামাশা; খেলাধূলা।;ক্রীড়াচ্ছলে–ক্রি-বিণ. খেলার ছলে।;ক্রীড়াভূমি–বি. রঙ্গভূমি; খেলার স্হান।;[ক্রিড়া] (বিশেষ্য) ১ খেলা। ২ তামশা; পরিহাস। ৩ কৌতুকপ্রদ অনুষ্ঠান (মল্লক্রীড়া)। ক্রীড়াকন্দুক (বিশেষ্য) খেলার বল। ক্রীড়াকৌতুক (বিশেষ্য) খেলাধুলা ও আমোদপ্রমোদ। ২ রঙ্গতামশা। ক্রীড়াচ্ছলে (ক্রিয়াবিশেষণ) খেলার ছলে; আমোদ করে। ক্রীড়া ভূমি (বিশেষ্য) ১ খেলার মাঠ; ক্রীড়াঙ্গন; মল্লভূমি। ২ রঙ্গভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রীড়্+অ+আ};