1 Answers
ক্রিয়া মানে
ক্রিয়া [ kriẏā ] বি. ১. কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); ২. শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); ৩. অভ্যাস; ৪. কৃত্য (নিত্যক্রিয়া); ৫. আচার আচারব্যবহার; ৬. পূজা; ৭. (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb.;[সং. √ কৃ + অ + আ]।;ক্রিয়াকর্ম–বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান।;ক্রিয়াকলাপ, ক্রিয়াকাণ্ড–বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ।;ক্রিয়ান্বিত–বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন।;ক্রিয়াবাচক–বিণ. (ব্যাক.) কার্যবোধক।;ক্রিয়াবিধি–বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম।;ক্রিয়াবিশেষণ–বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb.;ক্রিয়াশীল–বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত।;ক্রিয়াসক্ত–বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত।;[ক্রিয়া] (বিশেষণ) কাজ; কর্ম (ভোজন ক্রিয়া)। ¨ (বিশেষ্য) ১ হিন্দু শাস্ত্রীয় অনুষ্ঠান; সংস্কার (অন্ত্যেক্রিষ্টিয়া)। ২ আচার। ৩(ব্যাকরণ) ধাতুর অর্থপ্রকাশক পদ; করা হওয়া যাওয়া ইত্যাদি সূচকপদ। ক্রিয়াকর্ম (বিশেষ্য) শস্ত্রিীয় বা সামাজিক কার্যের অনুষ্ঠান (এ দিকে তাঁহার ক্রিয়াকর্ম দানধ্যান যথেষ্ট ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ক্রিয়াকলাপ, ক্রিয়াকান্ড (বিশেষ্য) ১ অনুষ্ঠানসমূহ; শাস্ত্রীয় ও সামাজিক অনুষ্ঠানাদি। ২ কার্যাবলি। ক্রিয়া-বিশেষণ বি। (ব্যাকরণ) ক্রিয়াপদের বিশেষণ। ক্রিয়াশীল (বিশেষণ) ১ কর্মপরায়ণ। ২ কর্মরত। ক্রিয়াসক্ত (বিশেষণ) ১ কর্মে অনুরক্ত; কর্মপ্রিয়। ২ শাস্ত্রীয় অনুষ্ঠান প্রভৃতিতে রত। ক্রিয়াসিদ্ধ (বিশেষণ) কাজে নিপুণ; কাজ করতে করতে দক্ষতা অর্জন করেছে এমন। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(শ)+আ(টাপ্)};