1 Answers
খত, খৎ মানে
[খত্] (বিশেষ্য) ১ চিঠিপত্র; লিপি। ২ কর্জের প্রতিজ্ঞাপত্র বা দলিল; তমসুক; ঋণপত্র (আমি খতের টাকা আদায় করেছি- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ শপথনামা; স্বীকৃতিপত্র (দাসখত)। ৪ চিঠি। ৫ ঘর্ষণ (নাকে খত)। ৬ চিহ্ন; রেখা; আঁচড়। নাকে খত (বিশেষ্য) অপরাধের শাস্তি হিসাবে মাটিতে নাক ঘর্ষণ। ফারখত (বিশেষ্য) ছাড়পত্র; ফিরিয়ে দেবার প্রতিজ্ঞাপত্র। {(আরবি) খত};
11 views
Answered