1 Answers
কোণ মানে
কোণ [ kōṇa ] বি. ১. (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); ২. অভ্যন্তর (গৃহকোণ); ৩. প্রান্ত (আঁখিকোণ); ৪. খুঁট (কাপড়ের কোণ); ৫. অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); ৬. বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর (‘বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন’: অ. ব.)।;[সং. √ কুণ্ + অ]।;কোণঘেঁষা–বিণ. ১. এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; ২. লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত।;কোণঠাসা–বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়।;প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle.;সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.;সমকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle.;সমকৌণিক–বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়।;সরলকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি পরিমিত কোণ, straight angle.;সূক্ষ্মকোণ–বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle.;স্হূলকোণ–বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.;[কোন্] (বিশেষ্য) ১ (জ্যামিতি) পরষ্পর মিলিত দুই সরল রেখার মধ্যবর্তী স্থান (ত্রিভুজের কোণ)। ২ দুই পার্শ্বের মিলনস্থান (ঘরের কোণ)। ৩ সুক্ষ্ণ প্রান্ত (আখিঁকোণ)। ৪ অস্ত্রাদির অগ্রভাগ (ছুরির কোণ)।৫ খুঁট (কাপড়ের কোণ)। ৬ গৃহাভ্যন্তর; অন্তঃপুর (বাবুটি সন্ধ্যা না হতেই কোণে ঢোকেন-অমৃব)। ৭ চালের কণা; চাল থেকে বিক্ষিপ্ত কোণাংশ (ভিক্ষা মাগি খুদকোণ যে পান ঠাকুর-ভারতচন্দ্র রায় গুণাকর)। কোণঘেঁষা (বিশেষণ) অমিশুক; লাজুক; নির্জনবাসী। কোণঠাসা (বিশেষণ) ১ সঙ্কীর্ণ গন্ডীর মধ্যে আবদ্ধ; অপর সকলের চাপে জড়সড়; একঘরে (খেলোয়ারদের একজন দেখলুম ক্রমেই কোনঠাসা হয়ে আসছেন-সৈয়দ মুজতবা আলী)। ২ উপেক্ষিত ;অবজ্ঞাত। সন্নিহিত কোণ (বিশেষ্য) (জ্যামিতি) এক সরল রেখার উপর অপর সরলরেখা স্থাপিত হলে পাশাপাশি যে দুইটি কোনের সৃষ্টি হয় তাদের যে কোনো একটি; adjacent angle । সমকোণ (বিশেষ্য) (জ্যামিতি) এক সরল রেখার উপর অপর সরল রেখা স্থাপিত হলে পরস্পর সমান যে দুইটি সন্নিহিত কোণের সৃষ্টি হয় তাদের প্রত্যেকটি ; right angle; ৯০০। সূক্ষ্ণ কোণ (বিশেষ্য) (জ্যামিতি) সমকোণ অর্থ্যাৎ ৯০০ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ; acute angle । স্থূল কোণ (বিশেষ্য) (জ্যামিতি) সমকোণ অর্থ্যাৎ ৯০০ অপেক্ষা বৃহত্তর কোণ; obtuse angle ।{ (তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্+অ(ঘঞ্)>কোণ};