3 Answers

খণ্ড ১ মানে

[খন্‌ডো] (বিশেষ্য) ১ টুকরা; হিস্‌সা; অংশ (মাংস-খণ্ড)। ২ পরিচ্ছেদ; ভাগ (বিলাস খণ্ড)। ৩ অঞ্চল; দেশ (শ্রীখণ্ড)। ৪ টি; টা; খানি; খানা। □ (বিশেষণ) ১ ভগ্ন (খণ্ড কপাল)। ২ আংশিক। খণ্ড কথা (বিশেষ্য) ছোট গল্প; ক্ষুদ্র আখ্যায়িকা। খণ্ডকপাল, খণ্ডকপালে/কপালিয়া (বিশেষণ) ভাঙা কপাল; মন্দ ভাগ্য। খণ্ডকাব্য (বিশেষ্য) বৈচিত্র্যে ও দৈর্ঘ্যে মহাকাব্যের মতো নয় এমন এক বিষয়াত্মক ছোট কাব্য। খণ্ড খণ্ড (বিশেষণ) টুকরা; ছিন্ন-বিছিন্ন। □ (বিশেষ্য) ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। খণ্ডগিরি (বিশেষ্য) উড়িষ্যার পাহাড়বিশেষ। খণ্ডচাষ (বিশেষ্য) টুকরা জমির চাষ (জমি নানা খণ্ডে বিভক্ত করে পৃথক খণ্ডে বিভিন্ন ফসল পাশাপাশি জন্মানোর পদ্ধতিকে খণ্ডচাষ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। খণ্ডতাল (বিশেষ্য) সংগীতের তালবিশেষ। খণ্ডপ্রলয় (বিশেষ্য) ১ ক্ষুদ্র প্রলয়; উলট-পালট। ২ তুমুল কলহ; তুলকালাম। ৩ দাঙ্গা-হাঙ্গামা। খণ্ডবাক্য (বিশেষ্য) (ব্যাকরণ) জটিল বাক্যের অন্তর্গত ক্ষুদ্রবাক্য; clause। খণ্ড-বিখণ্ড (বিশেষণ) ছিন্নভিন্ন। খণ্ডব্রত (বিশেষ্য) অপূর্ণাঙ্গ ব্রত। □ (বিশেষণ) খণ্ড; খণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খণ্ড্‌+অ(ঘঞ্‌)};

4 views

খণ্ড ২ মানে

[খন্‌ডো] (বিশেষ্য) ১ খাঁড়া। ২ চোর; ছ্যাঁচড়। ৩ দস্যু; ডাকাত (চোর খণ্ড লম্পট পাইল কিবা লাগ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্‌ড্‌};

4 views

খণ্ড ৩ মানে

(বিশেষ্য) গুড়; খাঁড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>};

4 views