1 Answers

খড়্‌গ মানে

[খড়্‌গো] (বিশেষ্য) ১ মারণাস্ত্রবিশেষ; খাঁড়া। ২ অসি; তরবারি। ৩ গণ্ডারের শৃঙ্গ। ৪ লৌহ। খড়্‌গ-চর্ম (বিশেষ্য) ঢাল-তলোয়ার (মনে হয় খড়্‌গ-চর্মে দক্ষতা জন্মাতে আরো দিন পনেরো লাগবে-রাহুল সাংকৃত্যায়ন)। খড়্‌গধেনু (বিশেষ্য) ছোরা; ছোট খড়্‌গ। খড়্‌গনাসা (বিশেষণ) নাকের অগ্রভাগ খড়্‌গের অগ্রভাগের ন্যায় সূক্ষ্ম ও বাঁকা এমন। খড়্‌গপত্র (বিশেষ্য) ১ খড়্‌গের পাতা; sword-blade। ২ খড়্‌গের ন্যায় তীক্ষ্ণ পাতা যার; আখ। ৩ ঢাল। খড়্‌গপাণি (বিশেষণ) ১ খড়্‌গধারী। ২ অন্যায়ের প্রতিকারের জন্য প্রস্তুত। খড়্‌গফল, খড়্‌গফলক (বিশেষ্য) তরবারির সূক্ষ্মাগ্র মুখ। খড়্‌গবিধান (বিশেষ্য) তলোয়ারের খাপ। খড়্‌গমৃগ (বিশেষ্য) গণ্ডার। খড়্‌গহস্ত (বিশেষণ) ১ খড়্‌গধারী। ২ অস্ত্রের দ্বারা আঘাত করতে উদ্যত; প্রহারোদ্যত (তাই ছোট ফুপু যতই পিছপা হলেন আমাদের খড়্‌গহস্তও ততই অগ্রসর হলো-রশীদ খাঁন)। ৩ অত্যন্ত চটা; কুপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খড়্‌+গ};

5 views