1 Answers

কুহক মানে

কুহক [ kuhaka ] বি. ১. মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); ২. প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)।;[সং. √ কুহ্ + অক]।;কুহকজীবী (-বিন্)–বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক।;কুহকী (-কিন্)–বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর।;স্ত্রী. কুহকিনী।;[কুহক্‌] (বিশেষ্য) ১ মায়া; ভেলকি; ইন্দজাল; magic। ২ ছলনা; প্রতারণা (পাপের কুহক ভাঙ্গিয়াছেন-এআ)। ৩ সর্পবিশেষ (তমাল পরে নৃত্য করে কুহক কেকা উচ্চারি’-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ অন্ধকার; আচ্ছাদন (বাণের কুহকে নাহি জানি রাত্রিদিন-কৃত্তিবাস ওঝা)। কুহকজাল (বিশেষ্য) ইন্দজাল; ফাঁদ; মোহিনীশক্তি (শয়তানের কুহক-জাল ছিঁড়বেই ছিঁড়বে -আবুল ফজল)। কুহকী (-কিন্‌) (বিশেষণ) মায়াবী; যাদুকর; ঐন্দ্রজালিক; magician (কুহকী নিন্দ্রার বশে সংজ্ঞাহীন আমি-সত্যেন্দ্রনাথ দত্ত; এই কুহকী পূর্ণিমার অপূর্ব সৌন্দর্য়ের ডাকে-প্রথম চৌধুরী)।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুহি+অক(ণ্বুল্‌)};

4 views