1 Answers
কুসুম্ভ, কুসুম্ব মানে
[কুশুম্ভো, কুশুম্বো] (বিশেষ্য) ১ কুসুম নামক ফুল (চন্দন কুসুম্ভ চুয়া কুস্তুরী কর্পূর-সৈয়দ আলাওল)। ২ কুসুম ফুলের গাছ বা রং (সুগন্ধি কুসুম্ব রঙ্গে মার্জন করাইল অঙ্গে-দৌলত উজির বাহরাম খান)। কুসুম্ভরাগ (বিশেষ্য) অস্থায়ী রং (এমন ভালোবাসার নাম দিলেন কবিরা কুসুম্ভরাগ- অবনীন্দ্রনাথ ঠাকুর)। কসিম্ভা (বিশেষ্য) ১ কুসুম ফুলের রং। ২ সিদ্ধি মিশানো পানীয় বা খাদ্যবিশেষ (দুধ কুসুম্ভায় আজি হয়েছে বাসনা-ভারতচন্দ্র রায় গুণাকর)। কুসুম্ভী (বিশেষণ) কুসুম ফুলের রঙ্গে রঞ্জিত; কুসুম ফুলের মতো রং মিশ্রিত (তনুত কুসুম্ভী চীর মুকেতে তাম্বুল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুস্+উম্ভ, (তৎসম বা সংস্কৃত শব্দ) কুসুম্ভ>(বাংলা) কুসুম্ব};
6 views
Answered