2 Answers

কুসুম ১ মানে

[কুশুম্‌] (বিশেষ্য) ফুলবিশেষ; বস্ত্রাদি রঞ্জনে ব্যবহৃত কুসুম্ভ ফুল (ফুটিছে কুসুম ফুল মঞ্জু কুঞ্জবনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুস্‌+উম};

9 views

কুসুম ৩ মানে

[কুশুম] (বিশেষ্য) ১ পুস্প; ফুল। ২ স্ত্রী লোকের ঋতুস্রাব। ৩ নেত্ররোগবিশেষ। ৪ ডিমের হলদে অংশ। কুসুমকলি, কুসুমকলিকা (বিশেষ্য) ফুলের কুঁড়ি; পুস্পকোরক। কুসুমকানন (বিশেষ্য) ফুলবাগান(যে কালে ফুটে লো ফুল, কোকিল কুহরে, সেই কুসুম কাননে -মাইকেল মধুসূদন দত্ত)। কুসুমকুন্তলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ পুস্পকেশী। ২ পুস্পে শোভিতা(মধুকালে বনস্থলী কুসুম-কুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত)। কুসুমকোমল, কুসুমপেলব (বিশেষণ) ফুলের ন্যায় নরম পুস্পবৎ কোমল। কুসুমকোরক (বিশেষ্য) ফুলের কুঁড়ি; পুস্পকলিকা। কুসুমদাম (বিশেষ্য) ফুলের মালা। ২ পুস্পরাশি (কুসমদাম সজ্জিত-মাইকেল মধুসূদন দত্ত)। কুসুমমালিকা (বিশেষ্য) ফুলের ক্ষুদ্র মালা। ২ সংস্কৃত ছন্দবিশেষ। কুসুমশয্যা, কুসুমশয়ন ( বিশেষ্য) ১ ফুলশয্যা; নরম বিছানা। ২((আলঙ্কারিক))আরাম। কুসুমস্তবক (বিশেষ্য) পুস্পগুচ্ছ; ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম (বিশেষ্য) বসন্তকাল; যে ঋতুতে যথেষ্ট ফুল ফোটে। কুসুমাঞ্জলি (বিশেষ্য ) অঞ্জলিপূর্ণ পুস্পরাশি; পুস্পাঞ্জলি। কুসুমাদপি (বিশেষণ) ফুলের চেয়েও; পুস্প অপেক্ষাও (ন্যায়ের প্রতি কুসুমাদপি কোমল হইবেন-ইসমাইল হোসেন শিরাজী)। কুসুমাসব (বিশেষ্য) ফুলের মধু; পুস্পরস। কুসুমাস্তীর্ণ (বিশেষণ) পুস্পাবৃত; ফুলে ঢাকা। কুসুমিত (বিশেষণ) পুস্পিত; কুসুমযুক্ত। কুসুমিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ পুস্পিতা। ২ রজস্বলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুস+উম};

9 views