2 Answers

কান ১ মানে

⇒ কানাই {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> (প্রাকৃত ) কণ্‌হ > (বাংলা) কান};

9 views

কান মানে

কান১, কানু [ kāna১., kānu ] বি. কানাই, কৃষ্ণ।;[প্রাকৃ. কণ্হ্ < সং. কৃষ্ণ]।;কান২ [ kāna ] বি. ১. শ্রবণেন্দ্রিয়; ২. সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; ৩. কানের অলংকারবিশেষ।;[সং. কর্ণ]।;কান কাটা যাওয়া–(আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)।;কান-কাটা–বিণ. নির্লজ্জ, বেহায়া।;কান খাড়া করা–ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া।;কান দেওয়া–ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)।;কান ধরা–ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া।;কান পাকা–ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা।;কান পাতা–ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া।;কান ভাঙানো–ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা।;কান ভারী করা–ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা।;কান মলা–ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা।;কানে আঙুল দেওয়া–ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া।;কানে ওঠা–ক্রি. বি. কর্ণগোচর হওয়া।;কানে তালা লাগা–ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া।;কানে তোলা–ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); ২. গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)।;কানে ধরে বলা–ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো।;কানে লাগা–ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া।;কানকোটারি–বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে।;কানখুশকি, কানখুস্কি–বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি।;কানপাতলা–বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন।;কানফাটা, কানফাটানো–বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত।;কান-বালা–বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ।;কানা-কানি–বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা।;কানা-ঘুষা, কানা-ঘুষো–বি. গোপন রটনা।;কানে কানে–ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়।;কানে-খাটো–বিণ. কানে কম শোনে এমন।;কানে তুলো গোঁজা (দেওয়া)–ক্রি. বি. ইচ্ছা করে না শোনা।;

9 views