1 Answers
কাঞ্চন মানে
কাঞ্চন [ kāñcana ] বি. ১. স্বর্ণ, সোনা; ২. স্বর্ণমুদ্রা; ৩. ধন (কামিনীকাঞ্চন); ৪. ফুলবিশেষ বা তার গাছ; ৫. ধানবিশেষ।;☐ বিণ. স্বর্ণবর্ণ, সোনার মতো রংবিশিষ্ট (কাঞ্চনকান্তি); সোনার তৈরি, স্বর্ণময় (কাঞ্চনমুদ্রা)।;[সং. কাঞ্চন + অ]।;কাঞ্চনমূল্য–বি. কাঞ্চনের বা স্বর্ণমূদ্রার মূল্য; স্বর্ণমুদ্রার মূল্যস্বরূপ দক্ষিণা; অতি উচ্চ মূল্য; পারিশ্রমিকস্বরূপ অর্থ।;কাঞ্চনী–বি. (স্ত্রী.) ১. হলুদ; ২. গোরোচনা।;[কান্চোন্] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা। ২ পুস্পবিশেষ বা তার গাছ (রঞ্জন কাঞ্চন আর মাধবী বকুল-সৈয়দ আলাওল)। ৩ ধন (কামিনী কাঞ্চন)। ৪ এক প্রকার ধান। □ (বিশেষণ) ১ স্বর্ণ বর্ণ; সোনার রং বিশিষ্ট (কাঞ্চন কান্তি)। ২ স্বর্ণময় (কাঞ্চন মুদ্রা)। কাঞ্চন গোলক (বিশেষ্য) স্বর্ণ মুদ্রা (তখন মহাদেব পার্বতীকে স্বীকৃত কাঞ্চন গোলাক প্রদান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কাঞ্চ্+অন(ল্যুট্)};