1 Answers

কাজল , কাজর মানে

[কাজোল্‌, কাজোর্‌] (বিশেষ্য) অঞ্জন (কাজরে সাজল মদন ধনু-বিদ্যাপতি)। □ (বিশেষণ) কাজলের ন্যায় বর্ণবিশিষ্ট (কাজল মেঘের নীল অঞ্জন- রঠা)। কাজল কেশর (বিশেষ্য) কাজলের মতো ঘনকৃষ্ণ কেশ (রূপের অতল কাজল কেশর-মুনীর চৌধুরী)। কাজলদাম (বিশেষ্য) কাজল সদৃশ ঘন কৃষ্ণবর্ণ কেশরাশি (ক্ষরিত কাজলদামে পদ্মনীল আঁখি-সাহ)। কাজলপাতা (বিশেষ্য) কাজল রাখার পাত্র (শিয়রে রাখিবার কাটারী আর রূপার কাজল পাতা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)।কাজললতা (বিশেষ্য) কাজল তৈরি করার ও রাখার আধার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কজ্জল>কাজল>কাজর(ল=র)};

5 views