1 Answers
কাজ মানে
কাজ [ kāja ] বি. ১. কার্য (একটা কাজ করো); ২. প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); ৩. কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); ৪. চাকরি (তার কাজটা গেছে); ৫. বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); ৬. অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); ৭. সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); ৮. কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)।;[সং. কার্য > প্রা. কজ্জ]।;কাজও নেই কামাইও নেই–কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত।;কাজ আদায় করা–ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া।;কাজ চলা–ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)।;কাজ দেওয়া–ক্রি. বি. ১. চাকরি দেওয়া; ২. কাজের ভার দেওয়া; ৩. সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)।;কাজ দেখা–ক্রি. বি. ১. কাজ তদারক করা; ২. চাকরি খোঁজা।;কাজ দেখানো–ক্রি. বি. ১. কর্মব্যস্ততার ভান করা; ২. কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া।;কাজের কাজি–করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী।;কাজের বার (বাহির)–বিণ. অকর্মণ্য; অকেজো।;কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি–(উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না।;কাজকর্ম–বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার।;কাজপাগল, কাজপাগলা–বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত।;[কাজ্] (বিশেষ্য) ১ কর্ম; কার্য (কাজ করা) ২ আবশ্যক; দরকার (এটা কোনো কাজে লাগবে না)।;৩ কৃত বিষয় (এ কাজটি কি ভালো হলো?)।;৪ কর্তব্য (তোমার কাজ তুমি করো)।;৫ জীবিকা; চাকরি (কাজের চেষ্টায় ঘুরছি) ৬ বৃত্তি; পেশা (চুরি করাই তার কাজ)।;৭ স্বভাব; অভ্যাস (ঝগড়া করাই তার কাজ)।;৮ সুফল; উদ্দেশ্য সাধন(ঔষধে কাজ হয়েছে)।;৯ কারুকার্য; কলাকৌশল (দেয়ালে রঙের কাজ হচ্ছে)।;১০ ঔচিত্য (ওখানে গিয়ে কাজ নেই)। কাজ আদায় করা (ক্রিয়া) কর্মে নিযুক্ত ব্যক্তিকে কাটিয়ে কাজ নেওয়া।কাজ আনা (ক্রিয়া) কাজ সংগ্রহ করা।;কাজও নাই, কামাইও নাই-১ কোনো নির্ধারিত কাজ নাই অথচ কাজে সদা ব্যস্ত।;২ অকাজে ব্যস্ত।;কাজ কর্ম (বিশেষ্য) ১ জীবিকা; চাকরি; পেশা।;২ দৈনন্দিন বিবিধ কার্য ।কাজ কেনা (ক্রিয়া) উদ্দেশ্য সিদ্ধ করা; কাজ হাসিল করা।;কাজ দেওয়া ( ক্রিয়া) ১ কর্মে নিযুক্ত করা; চাকরি দেওয়া। ২ কাজের ভার দেওয়া।;৩ প্রয়োজন মেটা; প্রয়োজন সিদ্ধির পক্ষে সাহায্য করা (জিনিসটা পুরানো হলেও কাজ দিচ্ছে)।;কাজ দেখা (ক্রিয়া) ১ কাজ পরীক্ষা করা।;২ কাজের দেখাশুনা করা; কাজ পরিচালনা করা।;৩ চাকরি অন্বেষণ করা।;৪ সুফলপ্রসূ হওয়া(এতেই কাজ দেবে)।;কাজ দেখানো (ক্রিয়া ) ১ কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা।;২ কার্যনির্বাহ হোক বা না হোক সর্বদা কর্মব্যস্ততার ভান করা।;কাজ পাগলা (বিশেষণ) যে কাজ করতে খুব ভালোবাসে।;কাজ বাঁচানো (ক্রিয়া) চাকরি বজায় রাখা।;কাজ বাগানো (ক্রিয়া) ১ কাজ জোগাড় করে নেওয়া।;২ উদ্দেশ্য সিদ্ধ করা। কাজ বাজানো (ক্রিয়া) কাজ হাসিল করা; উদ্দেশ্য সিদ্ধ করা।;কাজ হওয়া (ক্রিয়া) উদ্দেশ্য সিদ্ধ হওয়া ( ওষুধটাতে কাজে হয়েছে; কথায় কাজ হয়েছে)।;কাজে ডাঁটো (বিশেষণ) কর্মক্ষম; কাজে পটু।;কাজের কাজি (বিশেষ্য) যোগ্যতাসম্পন্ন কর্মী; কাজ করার উপযুক্ত ব্যক্তি।;কাজের থৈ নেই-কাজের সীমা বা শেষ নেই।;কাজের বাইরে ( বিশেষণ) অকর্মণ্য; অকেজো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্য> (প্রাকৃত) কজ্জ> (বাংলা) কাজ};