1 Answers
কাক ১ , কাগ মানে
[কাক্, কাগ্] (বিশেষ্য) ১ বায়স; পক্ষীবিশেষ (শ-দুই কাগ ঝামেলা করছে-রাজশেখর বসু (পরশু))।;২ (বিশেষ্য) কড়ার চতুর্থাংশ; এক কড়ার সিকি ভাগ। কাক-কোকিলে ভেদ – ভালোমন্দ ভেদজ্ঞান। কাকচক্ষু ( বিশেষণ) কাকের চোখের তুল্য স্বচ্ছ ও নির্মল (সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল-রবীন্দ্রনাথ ঠাকুর)।;কাক-জ্যোৎস্না (বিশেষ্য) রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না; যে জ্যোৎস্নায় কাক দিনের আলো ভেবে জেগে ওঠে (প্রভাত ভবিয়া কাক-জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখী গান গায়-কাজী নজরুল ইসলাম)।;কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) ১ অগভীর সতর্ক ঘুম।;২ কপট ঘুম। কাকতাড়ুয়া (বিশেষ্য) কাক ও অন্যান্য পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত মানুষের প্রতিমূর্তি; scarecrow।;কাকতালীয় (বিশেষণ) ১ কার্যকারণহীন দুটো ঘটনা; তালগাছে কাক বসামাত্র তালপতনের ন্যায় ঘটনা।;২ হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা।;কাকপক্ষ (বিশেষ্য) ১ কাকের পক্ষের ন্যায় উভয় কানের পাশে ঝুলানো চুলের গোছা; কানপাটা (শুধু কারও মাথায় কাকপক্ষ অবশিষ্ট কারও মাথায় বা শুধু টিকি-প্রথম চৌধুরী)। ২ জুলফি।;কাকপদ (বিশেষ্য) ১ উদ্ধার চিহ্ন, “ ” এই চিহ্ন।;২ লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্যস্থান বুঝানোর চিহ্ন, xxx এই চিহ্ন।;৩ ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্ন; A এই চিহ্ন। কাকপুচ্ছ (বিশেষ্য) কোকিল; কাকের ন্যায় পুচ্ছবিশিষ্ট পক্ষী। কাকপুষ্ট (বিশেষ্য) কাক কর্তৃক প্রতিপালিত; কোকিল। কাকফল ( বিশেষ্য) ১ নিমফল।;২ নিমগাছ। কাকবন্ধ্যা (বিশেষ্য) একগর্ভা; যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করে; এক সন্তানের মা। কাকবলি-কাককে দেয় অন্নাদি; কাকের আহারের উদ্দেশ্যে উৎসৃষ্ট ভাত(অগ্রে দিয়া কাকবলি, সবান্ধবে কুতূহলী, নূতন তণ্ডুল দেয় মুখে-ভারতচন্দ্র রায় গুণাকর)।;কাকভীরু (বিশেষ্য ) পেঁচা।;কাক-ভোর (বিশেষ্য) খুব প্রাতঃকাল (সেই কাকভোরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারিনি আনন্দে-বুদ্ধদেব বসু)। কাকশীর্ষ-বকফুলের গাছ।;কাকস্নান (বিশেষ্য) কাকের ন্যায় স্বল্প পানি গায়ে ছিটিয়ে গোসল (যাহাকে কাকস্নান বলে সে ঠিক তাহাই-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)।;কাকের ছা বকের ছা, কাকের ঠ্যাং বকের ঠ্যাং-অতি কুৎসিত হস্তাক্ষর।;তীর্থের কাক তীর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৈ+ক,=কাক; বিকৃত উচ্চারণে ‘কাগ’};