1 Answers
কাঁহা , কাঁহা মানে
[কাঁহা, কাঁহা] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কোথা (কাঁহা গোপবেশ কাঁহা নির্জন বৃন্দাবন-বৃন্দাবন দাস)। কাঁহা কাঁহা (ক্রিয়াবিশেষণ) কোন কোন; কোথা কোথা (সকলেই কাঁহা কাঁহা মুলুক চলে যাচ্ছে-মনোজ বসু)। কাঁহাতক (ক্রিয়াবিশেষণ) ১ কতদূর পর্যন্ত; কতকাল (কাঁহাতক ঠায় বসে থাকা যায় চুপ করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্, কুত্র>(প্রাকৃত) কহিং>(বাংলা ) কাঁহা (চন্দ্রবিন্দুর পূর্ব নিপাতে) কাঁহা};
4 views
Answered