1 Answers
কাঁধ , কাঁদ মানে
[কাঁধ্, কাঁদ্] (বিশেষ্য) ঘাড়; স্কন্ধ।;কাঁধকাট, কাঁধকাটা (বিশেষ্য) শববাহক; যে বা যারা মৃতদেহ স্কশানে বয়ে নিয়ে যায়।;কাঁধ দেওয়া (ক্রিয়া) ১ কোনো কাজের দায়িত্ব গ্রহণ করা।;২ ভার বইবার জন্য প্রস্তুত হওয়া।;৩ স্কশানে নেওয়ার জন্য মৃতদেহ সহ মাচা বহন করা।;কাঁধ বদলানো (ক্রিয়া) পালাক্রমে ডান কাঁধে বা বাম কাঁধে নেওয়া; ক্লান্তির জন্য একাধিক ব্যক্তির কাঁধ বদল করে কোনো দায়িত্ব বহন করা।;কাঁধাকাঁধি (বিশেষ্য) পরস্পরের স্কন্ধে বহন; একাধিক ব্যক্তির ভার বহনে কাঁধ বদলানো (লাশ কাঁধাকাঁধি করিয়া লওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) ১ একবার একজনের কাঁধে এবং আরেকবার অন্যের কাঁধে এইরূপে (কাঁধাকাঁধি বহন করা)।;২ একজনের কাঁধের পাশে আর একজন এবং দ্বিতীয় জনের কাধেঁর পাশে আরেকজন এরূপে (কাঁধাকাঁধি দাঁড়ানো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ, কন্দ>কাঁধ, কাঁদ};