1 Answers
কসাই , কশাই মানে
[কশাই্] (বিশেষ্য) ১ যারা গবাদি পশু হত্যা করে মাংস বিক্রয় করে; পশুবধকারী (আমি আজ হত্যাকারী কশাই -কাজী নজরুল ইসলাম)। ২ অতিশয় নির্মম ব্যক্তি (কসাই সম জবাই করে যে জাতির স্বার্থ-জগলুল হায়দার আফরিক)। ৩ ((আলঙ্কারিক)) অত্যন্ত স্বার্থপর ব্যক্তি; অন্যের দুঃখদুর্দশার প্রতি ভ্রূক্ষেপশূন্য লোক।কসাইখানা (বিশেষ্য) ১ যেখানে মাংস বিক্রয় হয়; কসাইয়ের দোকান। ২ যে স্থানে পশু জবাই হয়। ৩ ((আলঙ্কারিক)) অতি নির্মম স্থান। কসাইগিরি (বিশেষ্য) ১ কসাইয়ের ব্যবসা। ২ ((আলঙ্কারিক)) কসাইয়ের মতো ব্যবহার; নির্মমতা; হৃদয়হীন আচরণ (ছেলেমানুষির কসাইগিরি করতে যাবই বা কেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। কসাইয়ের হাতে পড়া – নিষ্ঠুর ব্যক্তির সংস্পর্শে আসা বা তার অধীন হওয়া; নির্দয় ব্যক্তির পাল্লায় পড়া। {(আরবি) কসসাব };
4 views
Answered