1 Answers
কল্প মানে
কল্প১ [ kalpa ] ঈষদূন বা তত্সদৃশ অর্থে তদ্ধিত প্রত্যয়বিশেষ (মৃতকল্প, অনুজকল্প, পিতৃকল্প)।;কল্প২ [ kalpa ] বি. ১. যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; ২. ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ ৪৩২ কোটি বত্সর (কল্পান্তে); ৩. শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); ৪. প্রলয়; ৫. পূজার বিধি (কল্পারম্ভ); ৬. অভিপ্রায় (রক্ষাকল্পে); ৭. সংকল্প (দৃঢ়কল্প); ৮. পক্ষ (মুখ্যকল্প)।;[সং. √ ক্৯প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]।;[কল্পো] (বিশেষ্য) ১ আটশ চৌষট্টি কোটি বৎসর।;২ হিন্দুদের পূজা বিধি সংক্রান্ত বেদাঙ্গ গ্রন্থবিশেষ।;৩ ঈষৎ ন্যূনার্থে অর্থাৎ মূলের চেয়ে কিঞ্চিত কম-এই ব্যবহৃত তদ্ধিত প্রত্যয় (পিতৃকল্প ব্যক্তি, দেবকল্প মানুষ, মৃতকল্প)।;৪ সিদ্ধান্ত; সংকল্প; অভিপ্রায় (সংবাদ না দিয়া নিশ্চিত থাকা কোনও মতে উচিত কল্প হইতেছে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ প্রলয়। ৬ পক্ষ। ৭ পূজাবিধি। □ (বিশেষণ) ১ কল্পনা করে এমন। ২ রচনা করে এমন। কল্পতরু, কল্পদ্রুম ( বিশেষ্য) ১ যে স্বর্গীয় বৃক্ষের নিকট থেকে আকাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। ২ আকাঙ্খিত বস্তু বিতরণের মুক্ত হস্ত। কল্পবৃক্ষ (বিশেষ্য) যে বৃক্ষ প্রার্থীকে আকাঙ্ক্ষিত ফল দিতে পারে (কল্পবৃ্কষ পবিত্র ‘জৈতুন’ গাছ যথা থাকে-কাজী নজরুল ইসলাম)। কল্পলতা (বিশেষ্য) অভীষ্ট প্রদানের ক্ষমতা বিশিষ্ট লতা (সেই খানেতেই কল্পলতা যেখানে মোর দাবীদাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। কল্পলোক ( বিশেষ্য) কল্পনার জগৎ; মানসভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক ৯প্+অ(অচ্)};