19 views

4 Answers

কলি ১ মানে

[কোলি] (বিশেষ্য) ১ ফুলের কুঁড়ি; কলিকা; কোরক; ফুলের কলি। ২ বৈষ্ণবদের তিলক বিশেষ। ৩ কবিতা বা গানের পদ। ৪ কলির আকারে কাটা পোশাকে লাগানোর বস্ত্রখণ্ড (কলিদার জামা)। ৫ কলির ন্যায় হুঁকার খোল (কলি হুঁকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+ই(ইন্‌)};

19 views

কলি ২ মানে

[কোলি] (বিশেষ্য) চুনকাম (কলি ফেরানো)। কলিচুন (বিশেষ্য) চুনকামের কাজে ব্যবহৃত ঔজ্জ্বল্য সাধক বিশেষ চুন। কলি ফিরানো (ক্রিয়া) চুনকাম করা; গৃহের দেয়ালে চুনের প্রলেপ দেওয়া। {(আরবি) কল’ঈ };

19 views

কলি ৩ মানে

[কোলি] (বিশেষ্য) হিন্দুদের পুরাণ বর্ণিত চতুর্থ বা শেষ যুগ; ধর্মভাবের অভাবের ফলে অঘটন সংঘটনের যুগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্‌+ই(ইন্‌)};

19 views

কলি মানে

কলি১ [ kali ] বি. ১. পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ); ২. কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা।;[সং. √ কল্ + ই]।;(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র।;কলি২ [ kali ] বি. ১. কলিকা, কুঁড়ি; ২. কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ; ৩. বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি); ৪. কবিতা বা গানের চরণ।;[সং. √ কল্ + ই]।;কলি৩ [ kali ] বি. চুনকাম, দেওয়ালে চুন দেওয়া।;[আ. কলী]।;কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।;

19 views