1 Answers

কলাপ মানে

কলাপ [ kalāpa ] বি. ১. আভরণ, অলংকার; ২. ময়ূরপুচ্ছ (ময়ূর কলাপ মেলেছে); ৩. সমূহ (কার্যকলাপ); ৪. বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিশেষ।;[সং. কল + √ আপ্ + অ]।;[কলাপ্‌] (বিশেষ্য) ১ ময়ূরের পুচ্ছ (কলাপ মেলি করে সে কেলি রৌদ্রে স্নেহ সঞ্চারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অলঙ্কার। ৩ গুচ্ছ; সমূহ (অমনি সে বাণবিদ্ধ কেশরীর মত আন্দোলিয়া কেশর কলাপ ছুটে গেল বনান্তরে ঊর্ধ্বশ্বাসে-মোহিতলাল মজুমদার)। ৪ বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা+√আপ্‌+অ, অথবা কলা+√পা+অ(অণ্‌)};

9 views