3 Answers

কলা ১ মানে

[কলা] (বিশেষ্য) ১ চাঁদের ষোলো ভাগের একভাগ (দ্বিতীয়ার চন্দ্র যেন নিত্য বাঢ়ে কলা-সৈয়দ আলাওল)। ২ কালের পরিমাণ বিশেষ; অল্প সময়। ৩ গীতবাদ্যনৃত্যাদি চৌষট্টি বিদ্যা। ৪ শিল্প; চারুশিল্প। ৫ কৌশল; কারিগরি; নির্মাণকুশলতা; করুশিল্প। ৬ ছল-চাতুরী (পতি ভুলাবার কলা-ভারতচন্দ্র রায় গুণাকর)। কলাধর (বিশেষ্য) চন্দ্র (আকাশে করেন কেলি লয়ে কলাধরে রোহিণী-মাইকেল মধুসূদন দত্ত)। কলাবৎ, কলাবত (বিশেষণ) (বিশেষ্য) ওস্তাদ গায়ক; কালোয়াত; সঙ্গীতশিল্পে পারদর্শী (কাবুলে যে দেড়জন কলাবত আছেন তাঁরা গান শিখেছেন যুক্ত প্রদেশে-সৈয়দ মুজতবা আলী)। কলাবতী (স্ত্রীলিঙ্গ) সুকুমার শিল্পে নিপুণা; শিল্পকুশলা স্ত্রী। কলাবিদ (বিশেষণ) শিল্পজ্ঞানী; শিল্পরসজ্ঞ; শিল্পরসিক। কলাবিদ্যা (বিশেষ্য ) শিল্পবিজ্ঞান। কলাভবন (বিশেষ্য) নানাবিধ শিল্পবিদ্যার আগার বা শিক্ষাকেন্দ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কলি+অ(অচ্‌)};

6 views

কলা ২ মানে

[কলা] (বিশেষ্য) ১ স্বনাম প্রসিদ্ধ ফল; কদলী; রম্ভা। ২ কলাগাছ; কদলীতরু। ৩ বৃদ্ধাঙ্গুষ্ঠ; অবজ্ঞাসূচক শব্দ। ৪ অকিঞ্চিৎকর কিচু (কলা করবে; আমার ক্ষতি না, কলা হবে)। কলা খাওয়া (ক্রিয়া) নিরাশ হয়ে ফাঁকিতে পড়া; অবজ্ঞাপ্রকাশক উক্তি। কলা দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া; বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন; ঠকানো (তোমায় ভেংচুতে ভেংচুতে ও কলা দেখাতে দেখাতে তবে যাব-কালীপসন্ন সিংহ)। কলাপোড়া খাও (ক্রিয়া) ফাঁকিতে পড়ো; উৎসন্নে যাও। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদলক>(প্রাকৃত) কঅলঅ>কলা};

6 views

কলা মানে

কলা১ [ kalā ] বি. ১. চাঁদের ষোড়শ ভাগের এক ভাগ; ২. রাশিচক্রের অতি সূক্ষ্ম ভাগ; ৩. কালের অংশবিশেষ (৮. সেকেণ্ড পরিমাণ সময়); অতি অল্প সময়; ৪. লেশ, ক্ষুদ্র অংশ; ৫. (শারীর.) দেহের বিভিন্ন অংশের উপাদনস্বরূপু তন্তু, tissue (বি. প.); ৬. শিল্প, সুকুমার শিল্প (নৃত্যকলা, চিত্রকলা); ৭. শাস্ত্রোক্ত নৃত্যগীতাদি চৌষট্টিরকম বিদ্যা; ৮. সুকুমার শিল্পে দক্ষতা, শিল্পে নৈপুণ্য; ৯. চিত্তবৃত্তি; ১. ছলচাতুরী (ছলাকলা)।;[সং. √ কল্ + অ + আ]।;কলাকুশল–বিণ. চৌষট্টিরকম বিদ্যায় পারদর্শী; সুকুমার শিল্পে অর্থাত্ নৃত্যগীতাদিতে দক্ষ।;কলাধর–বি. ১. চন্দ্র; ২. শিব।;কলানিধি–বি. চন্দ্র।;কলাবত্–বিণ. বি. কালোয়াত, কালোয়াতি সংগীত করে এমন (ব্যক্তি)।;কলাবতী–বিণ. বি. (স্ত্রী.) চৌষট্টি বিদ্যায় পারদর্শিনী; নিপুণা নায়িকা।;কলাবিদ্যা–বি. শিল্পবিজ্ঞান, শিল্পবিদ্যা।;কলাভবন–বি. শিল্পশালা; চিত্রশালা, নাট্যশালা ইত্যাদি শিল্পচর্চার বা শিল্পসংগ্রহের স্হান।;কলাভৃত্–বি. ১. চন্দ্র; ২. শিল্পী; ৩. শিব।;কারুকলা–বি. শ্রমশিল্প; যন্ত্রশিল্প।;চারুকলা, ললিতকলা–বি. চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; fine-arts.;শিল্পকলা–বি. চিত্রাঙ্কন-নৃত্যগীতাদি শিল্প।;কলা২ [ kalā ] বি. ১. (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; ২. (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)।;[সং. কদলী]।;কলা খাওয়া–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)।;কলা দেখানো–ক্রি. বি ফাঁকি দেওয়া।;কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া)–ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা।;কলাবউ, কলাবধূ, কলাবৌ–বি. ১. দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; ২. কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; ৩. নবপত্রিকা; ৪. নবদুর্গা; ৫. (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; ৬. (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ।;

6 views