1 Answers

কলমদান , কলমদানি মানে

( বিশেষ্য ) লেখনী রাখার পাত্র। কলমি, কলুমে, কলমিয়া বিণ। কলমপেশা (বিশেষ্য) ১ লিপিজীবী; মসীজীবী; লেখক (কলমপেশার নির্বাক কাজ নিয়েছি কেন?-মনোজ বসু)। ২ কেরানিগিরি; লিপিকর বৃত্তি। কলমপেষা (ক্রিয়া) কেরানিগিরি করা; অবিশ্রাম লেখনী চালনা। কলমবাজ (বিশেষণ) শক্তিধর লিখিয়ে; রচনা-শক্তিসম্পন্ন (কেমনতরো কলমবাজ হে?-মনোজ বসু)। কলমবাজি (বিশেষ্য) ১ লেখনী চালনা; লেখনীযুদ্ধ (কলমবাজিতে উদর পূর্তি করে-মনোজ বসু)। ২ লেখকের বৃত্তি বা চাতুর্য। কলমি (বিশেষণ) ১ হস্তলিখিত (কলমি পুঁথি)। ২ কলমের আকৃতিবিশিষ্ট (কলমি বা কলমকাটা নাক)। কলমি পুঁথি (বিশেষ্য) পাণ্ডুলিপি। {( আরবি) কলম , (তৎসম বা সংস্কৃত শব্দ) কলম্ব};

9 views