7 Answers
কলম ১ মানে
[কলম্] (বিশেষ্য) ১ লেখানী; নল; পালক; খাগড়া ইত্যাদি থেকে প্রস্তুতকৃত একপ্রকার লেখনী। ২ কলমের আকৃতি বিশিষ্ট কাঁচ কাটবার যন্ত্রবিশেষ। কলমকেসুর (বিশেষ্য) লেখনীর ভুলভ্রান্তি। কলমচি (বিশেষ্য ) শ্রুত-লেখক; লিপিকর।;
কলম ২ মানে
[কলম্] (বিশেষ্য) ছোটো শাখার একপ্রান্ত কলমের মুখের মতো কেটে গাছের ডালে বেঁধে উৎপন্ন করা চারা (আমের কলম, জামের কলম, লেবুর কলম ইত্যাদি)। কলমি (বিশেষণ) কলমজাত বা কলমের গাছে উৎপন্ন (কলমি চারা)। {(আরবি) কলম , (হিন্দী) কলম};
কলম ৩ মানে
[কলম্] (বিশেষ্য) হুকুম; লেখা; লিখিত বিধান; নির্দেশ (খোদার কলম যেখানে যাকে মারা সেখানেই তো তার মৃত্যু। রদ না হইবে কভু কলম আল্লার -ফকির গরীবুল্লাহ)। {(আরবি) কলম };
কলম ৪ মানে
[কলম্] (বিশেষ্য) পলওয়ালা লম্বা স্ফটিক বা কাঁচ খণ্ড (এক হাজার চার শ চল্লিশটা করে কাঁচের কলম, চব্বিশ রঙের রামধনুকের মত আভা দিচ্ছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) column};
কলম ৫ মানে
[কলম্] (বিশেষ্য) স্তম্ভ; পত্রিকার কলম (চতুর্থ কলমে দ্রষ্টব্য)। {(ইংরেজি) column};
কলম ৬ মানে
[কলম্] (বিশেষ্য) শালিধান; কলমা ধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল&+অম, (আরবি) কলম };
কলম মানে
কলম১ [ kalama ] বি. ১. কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; ২. কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়।;[আ. ক’লম্]।;কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা।;কলম২ [ kalama ] বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)।;[আ. ক’ল্ম্]।;কলমি–বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)।;কলম৩ [ kalama ] বি. সংবাদপত্র, বই ইত্যাদির প্রতি পৃষ্ঠায় মুদ্রিত লেখার আড়াআড়ি ভাগ, স্তম্ভ।;[ইং. column]।;কলম৪ [ kalama ] বি. ১. লেখনী; ২. কলমের আকারের যন্ত্র (কাচ কাটবার কলম)।;[সং. কলম্ব; আ. ক’ল্ম্]।;কলমদান–বি. কলম রাখার পাত্র।;কলমপেশা–বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি।;কলমবাজ–বিণ. বি. দক্ষ লেখক।;কলমবাজি–বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ।;কলমের খোঁচা–বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা।;