1 Answers
কর্তা মানে
কর্তা [ kartā ] (কর্তৃ) বিণ. বি. ১. যিনি স্বাধীনভাবে কর্ম করেন; ২. প্রণেতা (গ্রন্হকর্তা); ৩. নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); ৪. গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); ৫. প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); ৬. প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); ৭. (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative.;[সং. √ কৃ + তৃ]।;কর্ত্রী–বিণ. বি. (স্ত্রী.) ১. কর্মসম্পাদনকারিণী; ২. প্রণেত্রী; লেখিকা; ৩. গৃহিণী; ৪. প্রভুপত্নী; ৫. অধ্যক্ষা।;কর্তাভজা–বি. ১. আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; ২. (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব।;কর্তৃত্ব–বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য।;[কর্তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ করে যে। ২ করানোর ক্ষমতা যার হাতে; মনিব; মালিক। ৩ প্রধান; অধ্যক্ষ। ৪ গৃহস্বামী। ৫ স্বামী; পতি। ৬ নির্মাতা; স্রষ্টা; প্রণেতা। □ (বিশেষ্য) ১ বিধাতা। ২ কারক বিশেষ। কর্তৃত্ব (বিশেষ্য) ১ প্রভুত্ব; নেতৃত্ব; নায়কত্ব। ২ কর্তার ভাব। ৩ অধিকার।কর্তাত্বি, কর্তাত্তি, কর্তালি (বিশেষ্য) ওস্তাদি; মাতব্বারি। কর্তার ইচ্ছায় কর্ম (বিশেষ্য) কর্তার খেয়াল মোতাবেক যে কাজ করা হয়-যাতে অন্যের কিছু বলার বা করার নাই। ২ স্বেচ্ছাচারিতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+ তৃ(তৃচ্)};