5 Answers
কর্ণ ১ মানে
[কর্নো] (বিশেষ্য) যে রেখা চতুর্ভজের বিপরীত দুই কোণকে যুক্ত করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন};
কর্ণ ২ মানে
[কর্নো] (বিশেষ্য) মহাভারতোক্ত চরিত্র বিশেষ; সূর্যের ঔরসজাত কুন্তীর কুমারী অবস্থায় জাত পুত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্ণি+ অ(অচ্)};
কর্ণ ৩ মানে
[কর্নো] (বিশেষ্য) হাল; বৈঠা। কর্ণধার (বিশেষ্য) নৌকার প্রধান মাঝি; কাণ্ডারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন(নন্)};
কর্ণ ৪ মানে
[কর্নো] (বিশেষ্য) কান; শ্রবণেন্দ্রিয়। কর্ণকুহর, কর্ণপথ, কর্ণবিবর (বিশেষ্য) কানের গর্ত বা ছিদ্র। কর্ণগত (বিশেষণ) শ্রুতিগত বা শ্রুত। কর্ণগোচর (বিশেষণ) শ্রুত; শ্রবণগত। কর্ণপট, কর্ণপটহ (বিশেষ্য) কানের পর্দা-যার স্পন্দনের ফলে ধ্বনি শ্রুত হয়। কর্ণপাত (বিশেষ্য) কান দেওয়া; শ্রবণ (তাঁহাদের কথায় কর্ণপাত না করায়-শেআ)। কর্ণপুট (বিশেষ্য) কর্ণের পাত্র বা আধার; কর্ণরূপ আধার (দুটি কর্ণপুট দিয়া অনন্তরহস্য লীলাময় স্বরের ধারা অহরহ পান করিয়া যে ফুরাইল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। কর্ণফুল (বিশেষ্য) কানফুল; অলঙ্কার বিশেষ (সুবর্ণের কর্ণফুল কর্ণে আনি দিল-বিজয় গুপ্ত)। কর্ণবেধ (বিশেষ্য) কান বিধানো অনুষ্ঠান।কর্ণভূষণ (বিশেষ্য) কানের অলঙ্কার। কর্ণমূল (বিশেষ্য) কানের গোড়া। কর্ণরন্ধ্র (বিশেষ্য) কানের গর্ত বা গহবর। কর্ণশূল (বিশেষ্য) রোগ বিশেষ; কানের বেদনা। কর্ণান্তর (বিশেষ্য) এক কান থেকে অন্যকান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ন(নন্), অথবা, √কর্ণ +অ(অচ্)};
কর্ণ মানে
কর্ণ১[ karṇa ] বি. (মহাভারতে) কুন্তীর কুমারীকালের পুত্র।;[সং. √ কর্ণ্ + অ]।;কর্ণ২[ karṇa ] বি. (জ্যামি.) চতুষ্কোণ ক্ষেত্রের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত অঙ্কিত সরলরেখা, diagonal.;[সং. √ কৃ + ন]।;কর্ণ৩[ karṇa ] বি. শ্রবণেন্দ্রিয়, কান। [সং. √ কর্ণি + অ]।;কর্ণকুহর, কর্ণবিবর, কর্ণরন্ধ্র–বি. কানের ছিদ্র বা ফুটো।;কর্ণগোচর–বিণ. শ্রুত, কানে এসেছে বা শোনা গেছে এমন (কথাটা তাঁর কর্ণগোচর হয়নি)।;কর্ণপট, কর্ণপটহ–বি. শ্রবণযন্ত্রের সূক্ষ্ম ঝিল্লি যাতে আঘাত লাগলে ধ্বনি শ্রুত হয়।;কর্ণপথ–বি. কানের মধ্যে শব্দ ঢোকার পথ, কর্ণকুহর।;কর্ণপাত–বি. শ্রবণ; কান দেওয়া(অপরের কথায় কর্ণপাত না করা)।;কর্ণবেধ–বি. কানে অলংকার পরবার জন্য কান ছিদ্র করার সংস্কারবিশেষ।;কর্ণমল–বি. কানের ময়লা, কানের খোল।;কর্ণমূল–বি. কানের গোড়া।;কর্ণশূল–বি. কানের প্রদাহ বা যন্ত্রণা।;কর্ণাভরণ–বি. কানের গয়না।;কর্ণ৪ [ karṇa ] বি. নৌকার হাল; অরিত্র। [সং. √ কৃ + ন]।;কর্ণধার–বি. ১. মাঝি, কাণ্ডারি; ২. (গৌণ অর্থে) কর্তা, পরিচালক।;