10 views

1 Answers

করা মানে

করা [ karā ] ক্রি. ১. কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); ২. উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); ৩. নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); ৪. প্রয়োগ করা, খাটানো (জোর করা); ৫. নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); ৬. যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); ৭. চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); ৮. বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); ৯. ভাড়া করা (গাড়ি করে যাওয়া); ১০. নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); ১১. নির্বাহ করা (সংসার করা); ১২. স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); ১৩. উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); ১৪. পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); ১৫. বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); ১৬. পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); ১৭. ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); ১৮. রাঁধা (ভাত করা, তরকারি করা); ১৯. সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); ২০. বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); ২১. উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)।;☐ বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)।;☐ বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি।;[বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]।;[করা] (ক্রিয়া) ১ সম্পাদন করা; সাধন করা; অনুষ্ঠান করা (কাজ করা, পাঠ করা, বিবাহ করা)।;২ উৎপাদন করা; সৃষ্টি করা; জন্মানো (বাতাস করা; আলো করা, ফসল করা)।;৩ নির্মাণ করা; গড়া; তৈরি করা (বাড়ি করা, বাগান করা)।;৪ নিয়োগ করা; প্রয়োগ করা; খাটানো (জোর করা)।;৫ উদ্ভাবন করা (উপায় করা, বৃদ্ধি করা)।;৬ হওয়া; ঘটা (অসুখ করা, পাস করা)।;৭ ভাড়া করা; নিযু্ক্ত করা; ব্যবহারের জন্য নেওয়া (গাড়ি করা, বাসা করা)।;৮ নিয়মিত হাজির হওয়া; নিত্য যাওয়া-আসা করা (অফিস করা)।;৯ তদন্বিত হওয়া; যুক্ত হওয়া (লজ্জা করা, ইচ্ছা করা, রাগ করা)।;১০ তথায় যাওয়া ও তৎসংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা)।;১১ ছোড়া; নিক্ষেপ করা; চালানো (গুলি করা)। ১২ সঞ্চালন করা (বাতাস করা, পাখা করা)।;১৩ লওয়া (কাঁধে করা, হাতে করা)। ১৪ ভোগ করা; অনুভব করা; ভোগা (অসুখ করা, কষ্ট করা)।;১৫ পরিচালনা করা; চালানো (দোকান করা, সংসার করা)।;১৬ উল্লেখ করা (নাম করা)।;১৭ স্থাপন করা (হাসপাতাল করা, কলেজ করা)।;১৮ সঞ্চয় করা; উপার্জন করা; জমানো (টাকা করা)।;১৯ রাঁধা; পাক করা (রুটি করা, পায়েস করা)।;২০ পরিণত করা; রূপান্তরিত করা (গদ্য করা)।;২১ অনুবাদ করা (ইংরেজি করা)।;২২ রচনা করা; লেখা (সাহিত্য করা, ব্যাখ্যা করা)।;২৩ পেশা বা বৃত্তি হিসাবে চালানো (ডাক্তারি করা, ওকালতি করা)।;২৪ কষা (অঙ্ক করা, দাগ করা)। ২৫ বিছানা পাতা(বিছানা করা)।;২৬ অর্জন করা (সে খুব নাম করেছে)। □ (বিশেষ্য) ক্রিয়ার সকল অর্থে; করণ সম্পাদন ইত্যাদি অর্থে। □ (বিশেষণ) ১ সম্পাদিত; কৃত; করেছে এমন (শ্বেত পাথরেতে গড়া, পথখানি ছায়া করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ>(বাংলা) √কর্‌+আ=করা};

10 views