1 Answers
করকর মানে
করকর [ kara-kara ] অব্য. ১. কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; ২. কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; ৩. অস্হিরতাবোধ; ৪. জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)।;[সং. কর্কর > হি. কর্কর্]।;করকরা–ক্রি. করকর করা।;করকরানো–বি. ক্রি. করকর করা।;করকরে–বিণ. ১. কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); ২. শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); ৩. আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)।;[কর্কর্] (অব্যয়) ১ জ্বালাযন্ত্রণার অনুভূতি (চোখ করকর করা)। ২ কঙ্কর ঘর্ষণের শব্দ; কর্কশ শব্দ। ৩ অস্থিরতা; অস্বস্তিবোধ। করকরানো (ক্রিয়া) কর্কশ শব্দ করা; শ্রুতিকটু কথা বলে যাওয়া। করকরে (বিশেষণ) ১ করকর ধ্বনি বা কর্কশতা উৎপন্ন করে এরূপ। ২ নতুন বা তরতাজা; আনকোরা। ৩ কড়া; কর্কশ (কি করকরে নাম বৈদূর্যলতা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কর (কর্ক+√রা+অ(ক))>};