1 Answers
কবুল মানে
কবুল [ kabula ] বি. স্বীকার (দোষ কবুল করা)।;বিণ. ১. স্পষ্ট; ২. সত্য বলে স্বীকৃত; দায়িত্ব স্বীকারপূর্বক কৃত (কবুল জবাব); ৩. স্বীকৃত (আল্লার কাছে প্রার্থনা কবুল হোক)।;[আ. ক’বূল]।;কবুলজমা–বি. স্বীকৃত বা প্রতিশ্রুত কর বা খাজনা।;[কোবুল] (বিশেষ্য) বিয়ের সম্মতি; বিয়ের চুক্তিতে স্বীকৃতি; বিয়ের অঙ্গীকার (শীঘ্র শীঘ্র ‘কবুল’ লইয়া গেলে মেয়ের নামে লজ্জাহীনতার বদনাম রচিয়া যায়-কাজী আবদুল ওদুদ)। ২ সম্মতি; স্বীকৃতি (নব দ্বীপের প্রধান স্মার্ত আপন মুখে কবুল দিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ স্বীকার; অনুমোদন; পালন(আইবানি ভাই যাইবানি দাওয়াত কবুল করবানি নাতিন খাওয়াইব সাধের মেজবানি-গান)। ৪ দায় স্বীকার (গোলাম কবুলে পায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) অনুমোদিত; স্বীকৃত (কবুল প্রার্থনা)। কবুল করা ( ক্রিয়া) ১ পাত্ররূপে গ্রহণ করা; বরণযোগ্য বলে স্বীকার করা (আমার নাম শুনিলে জয়নাব কখনই হাসানকে ‘কবুল’ করিত না-মীর মশাররফ হোসেন)। ২ স্বীকার করা; মেনে নেওয়া (খুড় ভুল কবুল করিলে সকল গোল মিটিয়া যাইত- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কবুল জবাব (বিশেষ্য) ১ সম্মতি; স্বীকৃতি; সম্মতিমূলক বাক্য (চীনের কবুল জবাব সবই তো মেটামুটি আছে আমাদের-আমরা কিনব না-মনোজ বসু)। ২ স্পষ্ট স্বীকৃতি; দোষ স্বীকারমূলক উত্তর (এ অভিযোগে আমি কবুল জবাব দিতে বাধ্য-প্রথম চৌধুরী)। ((আরবি) করুল };